Paytm Payments Bank-কিংবা ওয়ালেটে টাকা আছে? বড় 'স্ট্রাইক' RBI-এর
Paytm Payments Bank: পেটিএম (Paytm) পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI)। পেটিএমের পেমেন্ট ব্যাঙ্কে যে কোনও ধরনের ক্রেডিট লেনদেন এবং আমানত গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ ব্যাঙ্ক। এমনকি আগামী ২৯ ফেব্রুয়ারির পর Paytm ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না বলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকায় স্পষ্ট করেছে।
আর এই নির্দেশ সামনে আসার পর থেকে কার্যত চিন্তার ভাঁজ পেটিএম ইউজারদের কপালে। হঠাত কেন এমন সিদ্ধান্ত? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও আরবিআই'য়ের তরফে দেওয়া এক বার্তায় জানা গিয়েছে, নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন মানেনি।

আর সে কারনেই Paytm Payments Bank এর বিরুদ্ধে এহেন ব্যবস্থা বলে বার্তায় জানানো হয়েছে। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরও দাবি, আগামী ২৯ ফেব্রুয়ারির পর Paytm Payments Bank এর কাস্টমার অ্যাকাউন্ট অর্থাৎ ওয়ালেট এবং ফাস্ট ট্যাগের মতো প্রি-পেডে কোনও ডিপোজিট করা যাবে না। ক্রেডিট লেনদেন বা টপ-আপের অনুমতিও দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
সমস্ত ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে আরবিআইয়ের তরফে। তবে Paytm Payments Bank এ থাকা কাস্টমাররা সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট কিংবা ফাস্ট ট্যাগে রাখা টাকা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
কোনও রকম সীমাবদ্ধতা ছাড়াই তা তোলা যাবে বলেও জানানো হয়েছে। যা অবশ্যই স্বস্তির খবর পেটিএমের বর্তমান ইউজারদের কাছে। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও বলছে, Paytm Payments Bank এর অডিটে সুপারভাইজরি ত্রুটি পাওয়া গিয়েছে। বিষয়টি একেবারে গভীর গিয়ে দেখা হয়।
RBI directs Paytm Payments Bank to stop onboarding new customers with immediate effect
— ANI (@ANI) January 31, 2024
RBI also says, "No further deposits or credit transactions or top ups shall be allowed in any customer accounts, prepaid instruments, wallets, FASTags, NCMC cards, etc. after February 29,… pic.twitter.com/3UPT10hZ2G
আর তাতে গাইডলাইন না মানার প্রমাণ উঠে আসে। আর এরপরেই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বার্তা সর্বোচ্চ ব্যাঙ্কের। তবে আগামী ১৫ মার্চের মধ্যে Paytm Payments Bank-কে নোডাল অ্যাকাউন্ট সেটল করার কথা বলা হয়েছে। ততদিন কোনও নতুন কোনও ইউজারের ডিপোজিটের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা থাকবে বলে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে। যা বড় ধাক্কা দেশের অন্যতম বড় ই-ওয়ালেট সংস্থার কাছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications