Ola Electric Motorcycle: লঞ্চের আগেই ওলা বাইকের বড় আপডেট ফাঁস করে দিলেন সিইও নিজেই! দিলেন ছবিও
Ola Electric Motorcycle: ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। বিপুল এই চাহিদার একটা বড় বাজার ধরে রেখেছে Ola Electric। একাধিক রেঞ্জের ইলেকট্রিক ভেইক্যাল রয়েছে সংস্থার। তবে এবার ইলেকট্রিক বাইকের বাজারে পা রাখতে চলেছে Ola Electric। গত বছর চার কনসেপ্ট বাইক প্রকাশ্যে আনে ওলা। এর মধ্যে তিনটি কনসেপ্ট বাইকের পেটেন্ট ইতিমধ্যে করে নিয়েছে।
সম্প্রতি ওলা ইলেকট্রিকের (Ola Electric Motorcycle) সিইও ভাবেশ আগরওয়াল তার ব্যক্তিগত এক্স (আগে টুইটার) হ্যান্ডেলে একটি মোটরসাইকেলের টিজার প্রকাশ্যে এনেছেন। আর তা রীতিমত সাড়া ফেলে দিয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে একেবারে ঝড় তুলে দিয়েছে।

Ola Electric Motorcycle: বাইকের ব্যাটারির টিজার প্রকাশ্যে আনল সংস্থা -
সাম্প্রতিক টুইটে ভাবেশ আগরওয়াল টুইটে যে ছবি সামনে এনেছেন তা সংস্থার বৈদ্যুতিক মোটরসাইকেলের (Ola Electric Motorcycle) ব্যাটারির একটি অংশ। একাধিক তার, সেন্সার দিয়ে কার্যত মুড়ে রয়েছে ব্যাটারিটি। এছাড়াও ব্যাটারির স্টিল টিউবলার চেসিস ভিতরে রাখা হয়েছে। হঠাত করে দেখলে বোঝা যাবে না। ব্যাটারিটি মূল ফ্রেমের থেকে কিছুটা আলাদা। বাইকটিকে আরও ভাল হ্যান্ডলিংয়ের সুবিধা দেওয়ার জন্য একাধিক বদল বাইকে থাকছে বলে খবর।
এমন সেটআপ প্রিমিয়াম মোটরসাইকেলে দেখতে পাওয়া যায়। বিশেষ করে Ultraviolette F77 কিংবা Matter Aera -এর মতো বাইকে দেখতে পাওয়া যায়। ফলে মনে করা হচ্ছে, Ola Electric মোটরসাইকেলের রেঞ্জ এবং লুক একেবারেই আলাদা হবে। ওলা ইলেকট্রিক বাইক লঞ্চ হতে আরও বেশ কয়েক বছর সময় লাগতে পারে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লঞ্চ হতে হতে আগামী ২০২৬ সাল পর্যন্ত (Ola Electric Motorcycle) লাগতে পারে।
Working on something 😎 pic.twitter.com/xGqWnAub5V
— Bhavish Aggarwal (@bhash) July 24, 2024
গত বছরের শুরুতেই Ola Electric অ্যাডভেঞ্চার।, রোডসদটার, ক্রজার এবং ডায়মন্ডহেড নামের চারটি ইলেকট্রিল বাইকের প্রোটোটাইপ সামনে আনে। ডায়মন্ডহেড ছাড়া বাকি বাইকগুলির পেটেন্ট ভারতে আগেই করা হয়েছে। ফলে এই বাইকগুলি যে ভারতের বাজারে লঞ্চ করবে তা স্পষ্ট। সংস্থার দাবি, সব কটি বাইকই হবে ইলেকট্রিক স্পোর্টস বাইকের মতো (Ola Electric Motorcycle)।
এই বিষয়ে আরও জানতে ওলার অফিশিয়াল ওয়েবসাইটে (Ola Electric Motorcycle) ক্লিক করতে পারেন। অন্যদিকে ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয় ভেরিয়েন্ট রয়েছে বাজারে। মধ্যবিত্তের কথা মাথায় রেখে দামও অনেক কম রাখা হয়েছে। সেগুলি বেশ জনপ্রিয় হয়েছে আমআদমির কাছে।












Click it and Unblock the Notifications