New RBI Rules: বাড়বে লোনের EMI! রিজার্ভ ব্যাঙ্কের নয়া গাইডলাইনে ঘুম উড়বেই আম-আদমির
New RBI Rules: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নতুন গাইডলাইন প্রকাশ্যে আসার পর বিপাকে পড়তে পারেন অনেকেই। বিশেষত যাঁরা বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার জন্য হোম লোন নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ আছে। অন্তত এমনটাই ইঙ্গিত।
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের প্রকাশিত নয়া গাইডলাইন (New RBI Rules) অনুযায়ী, বাড়তে পারে মাসিক কিস্তি বা ইএমআই-এর পরিমাণ। তবে সেই সঙ্গে ব্যাঙ্কগুলিকে সুযোগ দিতে হবে যাতে গ্রাহকেরা স্থায়ী সুদের হারে ঋণ নিতে পারেন। তবে এএমআই (EMI) বাড়লে মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলেই মত বিশ্লেষকদের।

এছাড়া ব্যাঙ্কগুলিকে ঋণ (New RBI Rules) নেওয়ার সময় স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে ফ্লোটিং থেকে ফিক্সড অর্থাৎ পরিবর্তনশীল থেকে স্থায়ী হারে ঋণ নেওয়ার সময় কত টাকা দিতে হবে। ফিক্সড রেট হয়ে গেলে ব্যাঙ্ককে নিশ্চিত করতে হবে যে সুদের হার যতই বাড়ুক না কেন, ইএমআই একই থাকবে।
এর আগে সুদের হার (Bank Interest rate) কমতে বা বাড়তে দেখা যেত। এমনও হয়েছে যে কারও নেওয়া ঋণে সুদের হার ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে গিয়েছে। বছর বছর সুদের হার বেড়ে যাওয়াও খুব স্বাভাবিক ছিল এতদিন। শুধু তাই নয়, ইএমআই-এর পরিধি যত বড় হবে, ততই বাড়বে সুদের পরিমাণ।
এতদিন পর্যন্ত ফিক্সড রেটে সুদ (New RBI Rules) দিতে রাজি হত না ব্যাঙ্কগুলি। কতদিনের জন্য ইএমআই দেওয়া হবে, তার ওপর নির্ভর করত সুদের পরিমাণ। এক উচ্চপদস্থ ব্যাঙ্ক আধিকারিক মনে করছেন, যদি আরবিআই ফিক্সড রেটে ঋণ দিতে বাধ্য করে, তাহলে ব্যাঙ্কও সেটি বুঝেই ইএমআই ঠিক করবে, যাতে সুদের হার বাড়লেও কিছু না আসে যায়।
তার ফলেই ইএমআই (EMI) বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সুদের হার স্থির করে দিলে একদিকে যেমন গ্রাহকদের ইএমআই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, অন্যদিকে, মাসে মাসে কিস্তির টাকা কিছু বেশি গুনতে হতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications