মোবাইলের কভারে কীভাবে ছাপাবেন প্রিয়জনের ছবি? বসিয়ে ফেলুন এই মেশিন আর ম্যাজিক দেখুন
Business Idea: বর্তমান সময়ে সবার হাতেই আজ স্মার্টফোন! শুধু সময়ের সঙ্গে সঙ্গে শুধু বদলে যাচ্ছে হাতে থাকা স্মার্টফোনের মডেলটি। সময় এবং প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে প্রত্যেকদিন বিভিন্ন মডেলের স্মার্টফোন বাজারে আসছে।
আর স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইলের ব্যাক কভার সহ ডিসপ্লেকে সুরক্ষিত রাখে এমন গ্লাসের। এখন অনেকেই অবশ্য ব্যাক কভারে প্রিয়জনের ছবি কিংবা সুন্দর ছবি প্রিন্ট করে রাখেন। যা মোবাইলের (Mobile) লুককে অনেকটাই বাড়িয়ে তোলে। বড় সুযোগ (Business Idea) আপনার সামনে।

Business Idea: চাহিদা ব্যাপক
আর এই চাহিদার কথা মাথায় রেখেই শুরু করতেই পারেন মোবাইলের ব্যাক কভার সহ ডিসপ্লে তৈরির ব্যবসা (Business Idea)। কিংবা পাইকারি বাজার থেকে সরাসরি জিনিস কিনেও বিক্রি করতে পারেন। তবে যদি কেউ ব্যাক কভারে প্রিন্টন (Mobile Back Cover Printing Business Idea) চান তা করেও মাসে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন।
কীভাবে শুরু করবেন এই ব্যবসা (Business Idea)? কত টাকা বিনিয়োগ করতে হবে? এমনকি ব্যাক কভারে প্রিন্টিংয়ের জন্য কি মেশিন প্রয়োজন তাও উল্লেখ রইল এই প্রতিবেদনে।
Business Idea: মেশিন এবং অন্যান্য তথ্য
এই ব্যবসা শুরু করতে হলে মেশিন এবং কম্পিউটারের প্রয়োজন! এছাড়াও বেশ কিছু আনুষাঙ্গিক জিনিসের প্রয়োজন আছে। তবে কভারে প্রিন্টিংয়ের জন্যে সাবলিমেশন মেশিন (Sublimation machine), Sublimation paper (সাবলিমেশন পেপার) এবং Sublimation printing Ink (সাবলিমেশন মেশিন কালি) এর প্রয়োজন আছে।
মেশিন সহ এই সমস্ত কিনতে ১০ থেকে ৩০ হাজার টাকা খরচ। এছাড়াও ব্যবসার ক্ষেত্রে আরও বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই ব্যবসা শশুরু করতে নুন্যতম ৪০ হাজার টাকা বিনিয়োগের প্রয়োজন।
Business Idea: কেমন হতে পারে লাভ
মোবাইক ব্যাক কভারের ব্যবসা (Mobile Back Cover Printing Business Idea) এককালীন নয়। গোটা বছর ধরে এর চাহিদা আছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কভার বদলানোর নেশা রয়েছে। ভালো কভারের দাম ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
যদি ঠিক ভাবে বাজার ধরতে পারেন তাহলে এই ব্যবসা (Business Idea) করে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা রোজগার করতে পারেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ব্যাপক চাহিদা আছে মোবাইল কভারের। টতবে মাথায় রাখুন কভার যেন ট্রেন্ড অনুযায়ী তৈরি হয়।












Click it and Unblock the Notifications