Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের সবথেকে সুরক্ষিত গাড়ির তালিকাতে MAHINDRA XUV700! এই তথ্যগুলি কি আপনি জানেন?

আর এই পরিস্থিতিতে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা একেবারে নতুন মডেলের XUV700 এনে সবাইকে চমকে দিয়েছে। XUV মডেলের গাড়িগুলি বেশ নজর কেড়েছে গাড়িপ্রেমীদের কাছে। ফলে XUV700 নিয়ে অপেক্ষায় ছিলেন গাড়িপ্রেমীরা। আর ভারতের বাজারে এই গাড়ি

করোনা পরিস্থিতিতে চাঙ্গা হয়েছে গাড়ির বাজার। যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে যাচ্ছেন মানুষ। আর তাই গাড়ির বাজার চাঙ্গা হতেই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা একের পর এক গাড়ি লঞ্চ করছে।

আর এই পরিস্থিতিতে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা একেবারে নতুন মডেলের XUV700 এনে সবাইকে চমকে দিয়েছে। XUV মডেলের গাড়িগুলি বেশ নজর কেড়েছে গাড়িপ্রেমীদের কাছে। ফলে XUV700 নিয়ে অপেক্ষায় ছিলেন গাড়িপ্রেমীরা। আর ভারতের বাজারে এই গাড়ি লঞ্চ করতেই রীতিমত ধামাকা ফেলে দিয়েছে।

 XUV700 ধামাক ফেলে দিয়েছে!

XUV700 ধামাক ফেলে দিয়েছে!

XUV700 বিক্রির ক্ষেত্রে রীতিমত ধামকা ফেলে দিয়েছে। গাড়িপ্রেমীদের কাছে অন্যতম পছন্দের এসইউভি হল এই গাড়ি। তবে শুধু বিক্রি না, সুরক্ষার প্রশ্নেও ক্রেতাদের নিরাশ করবে না এই গাড়ি। সম্প্রতি এই এসইউভি ncap crash test-এ অংশ নেয়। গোটা বিশ্বের একাধিক সংস্থাকে এই টেস্টের মাধ্যমে যেতে হয়। কতটা সুরক্ষিত গাড়ি সেই বিষয়ে স্টার দেয় এই সংস্থা। আর তাতেই XUV700-সুরক্ষার প্রশ্নে পুরো পাঁচটা স্টার পেয়েছে মাহিনব্দ্রার এই গাড়ি। অর্থাৎ ভারতের সবথেকে সুরক্ষিত গাড়ির তালিকাতে চলে এল মাহিন্দ্রার তৈরি এই SUV।

সুরক্ষার প্রশ্নে ফাইভ স্টার দিয়েছে

সুরক্ষার প্রশ্নে ফাইভ স্টার দিয়েছে

আর এই তকমা পাওয়ার পরেই এই গাড়ির তৈরির পিছনে যারা আছেন তাঁদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন মাহিন্দ্রা চেয়ারম্যান। আনন্দ মানিন্দ্রা তাঁর টুইটে জানিয়েছেন, এই গাড়ি বানানোর কারিগর, ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের প্রচেষ্টাতেই এই গাড়ি তৈরি হয়েছে বলে টুইটে লেখেন তিনি। শুধু তাই নয়, আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটে আরও লেখেন, এই গাড়ি সবদিক থেকে যাত্রীদের সুরক্ষা দেবে। সম্প্রতি ncap মাহিন্দ্রা XUV700 বয়স্কদের সুরক্ষার প্রশ্নে ফাইভ স্টার দিয়েছে। আর বাচ্চাদের সুরক্ষার ক্ষেত্রে চারটে স্টার দিয়েছে। শুধু তাই নয়, এনক্যাপ মাহিন্দ্রার নয়া এই এসইউভি;র দুটি এয়ারব্যাগ, ব্রেক সহ একাধিক বিষয়কে টেস্ট করে এই তথ্য দিয়েছে।

একগুচ্ছ সুবিধা রয়েছে গাড়িটিতে

একগুচ্ছ সুবিধা রয়েছে গাড়িটিতে

ব্যাপক ভাবে যাত্রী সাছন্দের কথা মাথায় রেখে এই গাড়িটিকে তৈরি করেছে মাহিন্দ্রা। Mahindra XUV700 নয়া গাড়িটিতে ব্ল্যাক গ্রিলের সঙ্গে ভার্টিকাল ক্রিম স্টেলথ আর সামনে মাহিন্দ্রার নতুন লগো দেওয়া হয়েছে। গাড়িটিতে এলইডি হেডলাইটের সঙ্গে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল। এছাড়াও একটি বড় C-shaped LED লাইট দেওয়া হয়েছে। তাতে দিনেও এই লাইটটি জ্বলবে। দরজার হ্যান্ডেলেও অত্যাধুনিক সুবিধা রয়েছে। সংস্থা বলছে flush-fitting সুবিধা দেওয়া রয়েছে গাড়িটিতে। এছাড়াও গাড়ির বাইরে এবং ভিতরে একাধিক সুবিধা রয়েছে। যা গাড়িতে চড়ার মজাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে।

Mahindra XUV700 বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত

Mahindra XUV700 বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত

Mahindra XUV700 বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম বিস্তারিত ভাবে তুলে দেওয়া হল এই প্রতিবেদন। Mahindra XUV700 MX Petrol - Rs- 11.99 লাখ Mahindra XUV700 MX Diesel - Rs- 12.49 লাখ Mahindra XUV700 AX3 Petrol - Rs- 13.99 লাখ Mahindra XUV700 AX5 Petrol - Rs- 14.99 লাখ


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+