Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIC-র দুর্দান্ত পরিকল্পনা, ২৯ টাকা সঞ্চয় করে তৈরি করুন ৪ লক্ষ টাকার তহবিল

LIC-র দুর্দান্ত পরিকল্পনা, ২৯ টাকা সঞ্চয় করে তৈরি করুন ৪ লক্ষ টাকার তহবিল

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা কর্পোরেশন (lic) তার গ্রাহকদের জন্য সময়ে সময়ে ভাল প্ল্যান নিয়ে আসে। এই মুহূর্তে মহিলাদের জন্য একটি বিশেষ প্ল্যান রয়েছে। মহিলাদের স্বার্থে তৈরি এই স্কিমের নাম এলআইসি আধার শিলা প্ল্যান (lic aadhaar shila plan)। ৮ থেকে ৫৫ বছরের মহিলারা (woman) এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

 স্কিমের শর্তাবলী

স্কিমের শর্তাবলী

এলআইসির আধার শিলা প্ল্যান গ্রাহকদের নিরাপত্তা এবং সঞ্চয় উভয়ই দেয়। তবে সেই সব মহিলা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন, যাঁদের আধার কার্ড রয়েছে। মেয়াদপূর্তিতে পলিসি হোল্ডারকে টাকা দেওয়া হয়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিমাকারীর মৃত্যু হয়, তাহলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রিমিয়াম দেওয়ার প্রথম পাঁচ বছরের মধ্যে বিনিয়োগ কারীর মৃত্যু হলে পরিবারকে যত টাকার বিমা করা আছে, তার ১১০% ফেরত দেওয়া হয়। অন্যদিকে সময়সীমা ৫ বছরের বেশি হলে ওই ১১০%-এর সঙ্গে লয়ালটি অ্যাডিশন করা হয়।

 বিনিয়োগের পরিমাণ

বিনিয়োগের পরিমাণ

এলআইসি আধার শিলা প্ল্যানের অধীনে সর্বনিম্ন ৭৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই পলিসির মেয়াদপূর্তির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। ৮ থেকে ৫৫ বছর বয়সী কোনও মহিলা এলআইসির এই প্ল্যানে বিনিয়োগ করলে সব থেকে বেশি ৭০ বছর বয়সের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন পলিসি হোল্ডার। এই প্ল্যানের প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে করা যায়। অর্ধবার্ষিক হিসেবে প্রিমিয়াম দিলে সেখানে ১ শতাংশ এবং বার্ষিক হিসেবে প্রিমিয়াম দিলে সেখানে ২ শতাংশ ছাড় পাওয়া যাবে।

প্ল্যান বুঝতে উদাহরণ

প্ল্যান বুঝতে উদাহরণ

একটি উদাহরণ দিলে কোনও সম্ভাব্য গ্রাহক তা বুঝতে পারবেন। যদি কারও বয়স ৩০ বছর হয় এবং ২০ বছরের জন্য প্রতিদিন ২৯ টাকা করে জমা করেন, তাহলে প্রথম বছরে জমার পরিমাণ ১০,৯৫৯ টাকা জমা হবে। এর মধ্যে ৪.৫ শতাংশ করও থাকবে। পরের বছর সেই গ্রাহককে ১০,৭২৩ টাকা দিতে হবে। এইভাবে কোনও গ্রাহক প্রিমিয়াম প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে জমা করতে পারবেন। ২০ বছরে গ্রাহককে জমা দিতে হবে ২,১৪, ৬৯৬ টাকা। আর ম্যাচিওরিটির সময় তিনি পেয়ে যাবেন ৩,৯৭, ০০০ টাকা।

আয়করে ছাড়

আয়করে ছাড়

আয়কর আইনের ৮০ সি ধারায় এই প্ল্যানে বিনিয়োগে ছাড় পাওয়া যায়। অন্যদিকে, মেয়াদপূর্তিতে যে টাকা পাওয়া যায়, তা সেকশন ১০ (১০ডি) ধারায় করমুক্ত। তিন বছর প্রিমিয়াম দেওয়ার পরে, তা থেকে ঋণের সুবিধা পাওয়া যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+