LIC Plan: এই এলআইসি প্ল্যানগুলিতে বড় সুবিধা! সুদের হারও লাভজনক
LIC Plan: দেশের রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০২৩ সালে অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করেছে। এই স্কিমগুলিতে দুর্দান্ত সুবিধা এবং সুদের হারও লাভজনক।
এলআইসি বছরের বিভিন্ন সময়ে নতুন স্কিম বাজারে নিয়ে আসে। আগের স্কিমগুলির পরিমার্জন কিংবা সংশোধনও করে নতুন রূপেও প্রতিযোগিতার বাজারে হাজির করে।

LIC-র নতুন জীবন শান্তি (প্ল্যান নম্বর ৮৫৮)
ভারতের জীবন বিমা নিগম জীবন শান্তি পরিকল্পনা সংশোধন করেছে। নতুন জীবন শান্তি প্ল্যান ৮৫৮-তে বার্ষিক পরিকল্পনার জন্য সুদের হার বাড়িয়েছে। যা গত বছরের ৫ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এক্ষেত্রে পলিসি হল একক প্রিমিয়াম যা পলিসি ধারকের একক জীবন এবং যৌথ জীবন বিলম্বিত বার্ষিকীর মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেয়।
এই স্কিমটি কর্মরত ও স্ব-নিযুক্ত পেশাদারদের জন্য এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যা তাদের ভবিষ্যতের সঞ্চয়ের জন্য কাজে লাগে। এই প্রকল্পটি সেইসব পলিসি হোল্ডারদের কাজে লাগবে যাঁরা তাঁদের সঞ্চয় বিনিয়োগ করতে চান।
LIC-র জীবন আজাদ (প্ল্যান নং ১৮৮)
এলআইসির জীবন আজাদ একটি ব্যক্তিগত ও সঞ্চয় জীবন বিমা প্রকল্প যা সুরক্ষা ও সঞ্চয়ের সমন্বয় প্রদান করে। এই স্কিমটি বছরের শুরুর দিকে অর্থাৎ ২০২৩-এর ২০ জানুয়ারি চালু করা হয়েছিল। এটি একটি সীমিত প্রিমিয়াম পেমেন্ট এনডাউমেন্ট প্ল্যান, যা পলিসি মেয়াদের সময় কোনও আনুষঙ্গিক ঘটনার ক্ষেত্রে পরিবারকে নিশ্চিত সমর্থন দিয়ে থাকে।
এই পলিসির অতিরিক্স সুবিধা হল, বিমাকৃত ব্যক্তি মেয়ারপূর্তির তারিখে জীবিত থাকলে তিনিও একটি গ্যারান্টিযুক্ত অর্থ পেয়ে থাকেন।
LIC জীবন কিরণ (প্ল্যান নম্বর ৮৭০)
এলআইসির জীবন কিরণ হল একটি নতুন পরিকল্পনা। প্ল্যানটি ২০২৩-এর ২৭ জুলাই চালু করা হয়েছে। এটি হল ব্যক্তিগত, সঞ্চয়কারী জীবন বিমা পরিকল্পনা। ন্যূনতম লাইফ কভারেজের জন্য, প্ল্যানে নিশ্চিত রাশি হল ১৫ লক্ষ টাকা। পলিসির মেয়াদ ১০ থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে। বিমার জন্য নিয়মিত সর্বনিম্ন প্রিমিয়াম হল তিন হাজার টাকা আর একক প্রিমিয়াম পলিসির জন্য ত্রিশ হাজার টাকা।
LIC জীবন উৎসব (প্ল্যান নং ৮৭১)
এলআইসির জীবন উৎসব পলিসি হল একটি ব্যক্তি, সঞ্চয় ও জীবন বিমা পরিকল্পনা। এলআইসির এই পলিসি ১০ শতাংশ আয়ের সুবিধা দেয়। এই পলিসি ২০২৩-এর ২৯ নভেম্বর চালু করা হয়েছে। এতে সর্বনিম্ন প্রিমিয়াম পেমেন্টের সময়কাল ৫ বছর এবং সর্বোচ্চ প্রিমিয়াম পেমেন্টের সময়কাল ১৬ বছর। পলিসিধারীদের বয়স আট থেকে ৬৫ বছর হতে পারে।












Click it and Unblock the Notifications