Bikes Under 2 Lakhs: Bullet 350 থেকে KTM! একের পর এক সেরা বাইকের তালিকা 'ফাঁস'
Bikes Under 2 Lakhs: তরুণ প্রজন্মের কাছে সবসবয় বাইকের ক্রেজ রয়েছে। পছন্দের তালিকায় সবসময় হেবি ইঞ্জিনযুক্ত বাইক থাকে। যাতে খুব সহজে বন্ধুদের সঙ্গে দীর্ঘ পথে বাইকে যেতে পারে। এই সেগমেন্টে রাজা কোন বাইকগুলি সে বিষয়ে অনেকের ধারণা নেই।
এমনই তিনটি বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে। যেগুলির দাম ২ লাখ টাকারও (Bikes Under 2 Lakhs) কম। শুধু ইঞ্জিনই নয়, একেবারে আকর্ষণীয় ডিজাইনও দেওয়া হয়েছে।

- Bikes Under 2 Lakhs: Royal Enfield Bullet 350
নতুন প্রজন্মের কাছে Royal Enfield সবসময় পছন্দের নিরিখে এক নম্বর। Bullet 350 সংস্থার অন্যতম বিক্রিত বাইকের মধ্যে একটি। এক্স শোরুম প্রাইস (Bikes Under 2 Lakhs) 1.73 লাখ টাকা। তবে টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 2.15 লাখ টাকা। Royal Enfield Bullet 350 -তে 349 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 20.4 পিএস পাওয়ারের সঙ্গে 27 এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। Bullet 350 -তে প্রায় 13 লিটারের বড় ফুয়েল ট্র্যাঙ্ক দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এই বাইকটি প্রতি লিটারে প্রায় 37 কিমি মাইলেজ দেয়।
- Bikes Under 2 Lakhs: Jawa 42
জাওয়া মোটরসাইকেলের সবচেয়ে বিখ্যাত বাইকটিকে Jawa 42। এতে সিঙ্গেল টোন এবং ডুয়েল টোনের মতো দুটি ভেরিয়েন্ট রয়েছে। এতে 294.72 সিসির সিলিন্ডার লিকিউড-কুল্ড DOHC ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 27.32 পিএস ম্যাক্স পাওয়ারের সঙ্গে 26.84 এনএম টর্ক জেনারেট করতে পারে। কোম্পানির দাবি, Jawa 42 প্রতি লিটারে 33 কিমি মাইলেজ দেয়। একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে। অ্যানালগ স্পিডোমিটার, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ একাধিক আধুনিক ফিচার রয়েছে। বাইকের এক্স-শোরুম (Bikes Under 2 Lakhs) প্রাইস 1.98 লক্ষ টাকা।
- Bikes Under 2 Lakhs: KTM Duke 200
ভারতের বাজারে KTM নিজের জায়গা শক্ত করেছে। মেট্রো শহরের জন্য দ্য বেস্ট। তরুণদের মধ্যে ক্রেজ রয়েছে। বিশেষ করে KTM Duke 200 বাইকটির প্রতি নজর রয়েছে। একাধিক রঙের অপশন রয়েছে। এতে 199.5 সিসির লিকিউড-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 25 PS পাওয়ার সহ 19.3 Nm এর পিক টর্ক তৈরি করতে সক্ষম। KTM Duke 200 -এ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, টেকোমিটার, ট্রিপ মিটার সহ ডুয়েল-চ্যানেল ABS এর মতো আধুনিক ফিচার আছে। এক্স শোরুম (Bikes Under 2 Lakhs) প্রাইস 1.98 লাখ টাকা।
কলকাতায় এই তিন বাইকের দাম আলাদা হতে পারে। এই বিষয়ে আরও জানতে যে কোনও সংশ্লিষ্ট বাইকের শোরুম কিংবা ডিলারর সঙ্গে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications