Bajaj Pulsar N150: শুরুতেই রাইডারদের বুকে ঝড় তুলল নয়া পালসার! মাইলাজ শুনলে চমকে যাবেন
Bajaj Pulsar N150: স্পোর্টি বাইকের বাজারে নতুন সংযোজন বাজাজের Pulsar N150! গত কয়েকদিন ধরেই পালসার নতুন মডেলটিকে নিয়ে জোর চর্চা চলছিল! এমনকি বাইকটির লুক এবং দাম নিয়েও রাইডারদের মধ্যে জোর জল্পনা ছিল।
দেশের রাস্তায় ফের একবার ঝড় তুলবে Bajaj Auto এর নয়া Pulsar N150। অবশেষে প্রকাশ্যে এল বাইকটি। ফের শুরু হচ্ছে উৎসবের মাস। আর সেই সময় পালসার N150 বাইকটির চাহিদা থাকবে।

- Bajaj Pulsar N150: ফিচার
পালসার রেঞ্জে এখন Pulsar 150, Pulsar P150, Pulsar N160, Pulsar N250, Pulsar F250 রয়েছে। Bajaj Auto এর নয়া Pulsar N150 এর ডিজাইন এর উঁচু ভেরিয়েন্ট N160 এর মতো। নয়া এই বাইকটিতে প্রোজেক্টার এলইডি হেডল্যাম্প, এলইডি টেল লাইট, ডুয়েল ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফর্ক দেওয়া রয়েছে। এছাড়া বাইকটির (BajajPulsar N150) পিছনে মনোশক সাসপেনশন সেটআপ ব্যবহার করা হয়েছে।
- Bajaj Pulsar N150: ওজন বেশ হালকা
Pulsar N150 এর লুকে একটি পরিবর্তন করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটিকে (BajajPulsar N150) একটু উঁচু করা হয়েছে। পালসার N160 এর সঙ্গে তুলনা করলে বাজাজের নয়া পালসার N150 এর ওজন প্রায় ৭ কেজি কম। ফলে রাস্তায় আরও গতিতে ঝড় তুলতে পারবে এই বাইক। Pulsar N150- বাইকটিতে 149.68 cc ফুয়েল ইনজেক্টেড এয়ার-কুলড ইঞ্জিন ইনস্টল করা হয়েছে। যা 14.5 bhp শক্তি এবং 13.5 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এমনটাই জানা গিয়েছে।
- Bajaj Pulsar N150: ইউএসবি পোর্ট সহ অনেক কিছু
ইঞ্জিনকে 5 speed গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার (BajajPulsar N150) বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আর সেজন্যে বাইকটিতে ডুয়েল ডিস্ক ব্রেকের সঙ্গে সিঙ্গল চ্যানেল এবিএস লাগানো হয়েছে। স্মার্টফোন চার্জ করতে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। বাইকে সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট দুটি অপশনই দেওয়া হয়েছে। এছাড়াও সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল মিটার এবং ট্রিপ মিটার রয়েছে।
- Bajaj Pulsar N150: দাম এবং মাইলেজ
Bajaj Auto এর নয়া Pulsar N150 তিনটি রঙে কেনা যাবে। রেসিং রেড, মেটালিক পার্ল হোয়াইট এবং এবিনি ব্ল্যাকে কেনা যাবে। এই বাইকের দাম পড়বে মাত্র 1,17,677 টাকা। Pulsar N150 এর মাইলেজ বেশ ভালো। প্রতি লিটারে 45-50 কিলোমিটার পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications