Business Idea: কুর্তি-পাঞ্জাবি বানিয়ে স্বর্নিভর হচ্ছেন বাংলার মহিলারা! পুজোর আগে যোগ দিন এই ব্যবসায়
Business Idea: সামনেই উৎসবের মাস! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই উৎসব মানেই নতুন জামা-কাপড়। নতুন করে সেজে ওঠা। আর এই পুজোকে কেন্দ্র করে লাখ লাখ টাকা লেনদেন হয়। তৈরি হয় কর্মসংস্থানও।
যেমন পুজোর আগে রঘুনাথগঞ্জের মির্জাপুরে খাদির পোশাক তৈরি করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। দৈনিক ১০০ টাকা পোশাক পিছু মজুরিতে কর্মরত প্রায় ১২ জন মহিলা। হাফ জ্যাকেট থেকে জামা, এমনকি কুর্তি, পাঞ্জাবি তৈরি করা হচ্ছে দুর্গাপুজোর আগে।

এখানে তৈরি করে রওনা দিচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। চাহিদাও বেশ তুঙ্গে বলেই জানান স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা। ফলে এই পোশাক তৈরিকে কেন্দ্র করে হচ্ছে ব্যবসা (Business Idea)।
- Business Idea: স্বর্নিভর হচ্ছেন মহিলারা
বর্তমান দিনে মহিলাদের স্বর্নিভর হওয়া দরকার, সেই কথা মাথায় রেখে মহিলারা কাজ করে নিজেরা স্বর্নিভর হচ্ছেন। দিনে তিন ঘন্টায় কাজ করে থাকেন মহিলারা। কেও তৈরি করেন জামা, কেও বা হাফ জ্যাকেট তৈরি করা হয়। এছাড়াও সিল্কের পাঞ্জাবিও তৈরি করে থাকেন তারা। উন্নত মানের মেশিনে যেমন জামা কাপড় তৈরি হয় ঠিক তেমনই আইরণ করে সম্পুর্ণ ভাবে বাজারে বিক্রি করে থাকেন নির্দিষ্ট বিক্রেতারা।
- Business Idea: রঘুনাথগঞ্জে তৈরি হয় খাদির পোশাক
একদা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে তৈরি হয় এই খাদির পোশাক। স্বাধীনতার সময় খাদি শিল্পের খ্যাতির কথা অজানা নয়। মাঝে সময়ের হাত ধরে কখন যেন পোশাকের ক্ষেত্রে খাদি চলে গিয়েছিল পিছনের সারিতে। পরিবর্তনই সময়ের ধর্ম।
তাই এখন আধুনিকতার ছোঁয়ায় খাদি শিল্পে দিশা দেখছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। খাদি শিল্পে ব্যবসার প্রসারের অন্যতম কারণ আধুনিক যন্ত্রের ব্যবহার। আধুনিকতার ছোঁয়া লেগে খাদি শিল্প নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছে।
- Business Idea: সময় লাগছে কম
সেই সঙ্গে সরকারি প্রকল্প 'ন্যাচারাল ফাইবার মিশনে' সিল্ক ও কটনকে যুক্ত করার ফলে খাদি শিল্পকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনাও। সিল্ক ও খাদির থান কাটতে কাঁচির বদলে ব্যবহার হচ্ছে যন্ত্র। খুব দ্রুত এক সঙ্গে ৫০টি থান থেকে পোশাক উপযোগী কাপড় কাটা হচ্ছে। ফলে পোশাক তৈরিতে সময় লাগছে আগের থেকে অনেক কম।
যন্ত্রে কাজের সূক্ষ্মতাও বেড়েছে। আধুনিক পোশাকের সঙ্গে পাল্লা দিতে খাদি শিল্পে কম্পিউটারে তৈরি হচ্ছে আধুনিক নকশা। তারপরে উন্নত মানের মেশিনের সাহায্য তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। ফলে আর্থিক ভাবেই স্বর্নিভর হচ্ছেন মহিলারা ।
তবে ক্রেতাদের ভিড়ে নয়, এই শিল্পের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে সরকারি বেশ কিছু প্রকল্পের হাত ধরেও।












Click it and Unblock the Notifications