Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িওয়ালা প্যান দিতে অস্বীকার করলেও বাড়ি ভাড়ায় আয়কর সাশ্রয় সম্ভব, কিন্তু কীভাবে?

হাজার হাজার মানুষ তাঁদের বাড়ি ছেড়ে অন্য শহরে চাকরি করেন। সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে বাধ্য হন। এইসব লোকেরা আয়কর আইনে ভাড়া হিসেবে দেওয়া অর্থের ওপরে কর ছাড় পাওয়ার যোগ্য। তবে সেখানে কিছু শর্ত রয়েছে। বাড়ি ভাড়ায় ছাড় দাবি করতে গেলে, বাড়়িওয়ালার প্যান কার্ড জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা প্যাননম্বর দিতে অস্বীকার করেন। তবে সেই পরিস্থিতিতেও বাড়ি ভাড়ায় ছাড় দাবি করা যেতে পারে।

হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ এইচআরএ দাবি করার শর্ত হল নিয়োগ কর্তা অর্থাৎ কোম্পানির থেকে এইচআরএ পাচ্ছেন তা দেখাতে হবে। অর্থাৎ এইচআরএ বেতনের অংশ। এছাড়া যে বাড়িতে থাকেন, তার ভাড়াও দিতে হয়। ওই বাড়ি নিজের হওয়া চলবে না।

income tax on house rent

সাধারণভাবে এইচআরএ ছাড়ের হিসেব তিনটি বিষয়ের ওপরে নির্ভর করে। প্রথমটি হল, এইচআরএ হিসেবে পাওয়া অর্থ। দ্বিতীয়ত মেট্রো শহরগুলিতে মূল বেতনের ৫০ শতাংশ+ডিএ এবং নন মেট্রো শহরগুলিতে ৪০ শতাংশ বেসিক+ডিএ এবং তৃতীয় আসল বেতনের ১০ শতাংশ+ডিএ কেটে নেওয়ার পরে যা থাকবে, তাই হল প্রৃত ভাড়ার পরিমাণ। এই তিনটির মধ্যে যে পরিমাণ কম হবে, তার ওপরে কর ছাড় পাওয়া যাবে। এইচআরের পরিমাণ বেতন থেকে কাটা হয়ষ এক্ষেত্রে কর ছাড় পাওয়া যায়।

হাউস রেন্ট অ্যালাউন্স-এ কর ছাড় পেতে গেলে, কোনও ব্যক্তিকে ভাড়ার রসিদ ও ভাড়া চুক্তি নিয়োগকর্তাকে দিতে হয়। যদি বার্ষিক ভাড়া এক লক্ষ টাকার বেশি হয় অর্থাৎ মাসিক ভাড়া ৮,৩৩৩ টাকার বেশি হয়, তাহলে সিবিডিটির সার্কুলার অনুযায়ী সেই কর্মীর বাড়িওয়ালার প্যান নম্বর অবশ্যই জমা দিতে হবে। তবে বাড়িওয়ালার প্যান না থাকলেও, সেই কর্মী এইচআরএ দাবি করতে পারবেন।

সেই পরিস্থিতিতে ওই কর্মীর কাছে দুটি বিকল্প রয়েছে। প্রথমটি হল কোম্পানির কাছে একটি আবেদনপত্র জমা দিতে হবে, যা বাড়িওয়ালাকে দিয়ে পূরণ করতে হবে। এতে বাড়িওয়ালার নাম, বয়স ও অন্য বিবরণ দিতে হয়। সেখানে বাড়িওয়ালা ঘোষণা করেন, যে তাঁর কাছে প্যান কার্ড নেই।

এই ঘোষণাপত্র কোনও কোম্পানি বা সংস্থা নাও গ্রহণ করতে পারে। সেই পরিস্থিতিতে ওই কর্মী আয়কর রিটার্ন দাখিল করার সময় এইচআরএ দাবি করতে পারেন। এক্ষেত্রে ওই কর্মী একটি স্ক্রুটিনি নোটিশ পেতে পারেন। সেক্ষেত্রে ওই কর্মীর সঙ্গে বাড়িওয়ালার চুক্তি পত্র দেখাতে হবে।

এমনও দেখা গিয়েছে অনেক সময় বাড়িওয়ালা প্যান নম্বর দিতে বা নগদে ভাড়া নিতে অস্বীকার করেন। সেই পরিস্থিতি ওই কর্মী ও বাড়িওয়ালের মধ্যে হওয়া চুক্তি সাহায্য করতে পারে। এই চুক্তি পত্রের জন্য নাম, ঠিকানা, চুক্তির মেয়ার, প্যান কার্ড-সহ ভাড়ার পরিমাণ এবং বাড়িওয়ালা ও ভাড়াটের পরিচয়পত্রের প্রয়োজন। এইচআরএ দাবি করতে চুক্তিপত্র ব্যবহার করলেই বাড়িওয়ালার প্যানের তথ্য আয়কর বিভাগের কাছে পৌঁছে যাবে। অন্যদিকে বাড়িওয়ালা নগদে টাকা নিতে না চাইলে, তাঁকে চেক, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে ভাড়া দিতে হবে।

এইচআরএ দাবি করতে গেলে ভাড়ার চুক্তি ও রসিদের প্রয়োজন। ভাড়ার চুক্তি থাকলে এবং ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে অর্থপ্রদান করা হলে ওই কর্মী সহজেই এইচআরএ দাবি করতে পারবেন। সেক্ষেত্রে বাড়িওয়ালা আয়কর বিভাগের নজরদারিতে চলে আসবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+