Interim Budget 2024: ইলেকট্রিক গাড়ি রয়েছে? কিনবেন বলে ভাবনা? নির্মলার বড় ঘোষণা তাহলে জেনে নিন

Interim Budget 2024: দেশজুড়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে! কিন্তু এখনও পর্যন্ত তেমন পরিকাঠামো গড়ে ওঠেনি দেশে। ফলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ছেন ইলেকট্রিক গাড়ি চালকরা। তবে এই বিষয়ে (EV Sector) উৎসাহ দিতে এদিনের বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে।

বিশেষ করে চার্জিং পরিকাঠামোকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। গণ-পরিবহণের ক্ষেত্রে ই -বাস চালানোর বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এদিনের বাজেটে (Interim Budget 2024) । সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)।

Interim Budget 2024: Nirmala sitharaman

আর সেই নির্বাচনকে মাথায় রেখে এদিন ভোট অন অ্যাকাউন্ট (Interim Budget 2024) পেশ করেছেন নির্মলা সীতারমন। আর সেখানেই ইলেকট্রিক ভেইক্যাল সেক্টরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "আমাদের সরকার ই-যানবাহনের ক্ষেত্রে ইকোসিস্টেমকে প্রসারিত এবং শক্তিশালী করবে উৎপাদন এবং চার্জিং পরিকাঠামোর নির্মাণের উপর। পাশাপাশি পেমেন্ট সিকিউরিটি মেকানিজমের মাধ্যমে পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের জন্য ই-বাস আরও বেশি করে চালানো হবে বলেও এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তবে ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে নতুন করে ভর্তুকি দেওয়ার বিষয়ে এদিন কিছু জানানো হয়নি। এমনকি লিথিয়াম আয়ন ব্যাটারির উপর ভর্তুকি আরও বাড়ানো হয়েছে। এতে ইভি নির্মান সংস্থাগুলির বিভিন্ন ভাবে লাভ হবে বলেই মনে করা হচ্ছে।

তবে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে সংস্থাগুলিকে এখনও বিদেশের উপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে আমদানি শুল্ক অনেকটাই পড়ে যায়।

এবারের বাজেটে এই শুল্কের উপর বড় ছাড়ের আশা করা হয়েছিল। যদিও এই বিষয়ে নির্মলার বাজেটে কোনও দিশা দেখানো হয়নি। তবে স্টার্ট আপ সংস্থাগুলিকে উৎসাহ দিতে বিভিন্ন ঘোষণা করা হয়েছে মোদীর বাজেটে। তাতে কিছুটা হলেও দেশের ইভি সংস্থাগুলির লাভ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে একাধিক স্টার্টআপ ইভি ভেইক্যাল নিয়ে কাজ করছে।

বলে রাখা প্রয়োজন, ইলেকট্রিক ভেইক্যাল ছাড়াও এদিনের বাজেটে একাধিক ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। বিশেষ করে মহিলাদের জন্যে লাখপতি দিদি প্রকল্প যোজনা থেকে শুরু করে একাধিক ঘোষণা রয়েছে। পাশাপাশি মধ্যবিত্ত এবং গরীব মানুষের ছাদের ব্যবস্থা করে দিতে নয়া প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে।

সব মিলিয়ে ভোটের আগে এই বাজেট (Interim Budget 2024) একেবারেই জনমুখী বলে দাবি বিজেপি সরকারের। যদিও তা মানতে নারাজ বিরোধী রাজনইতিক দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+