India's Investment: সোনা কিংবা ফিক্সড ডিপোজিট নয়, বিনিয়োগে ভারতীয়দের সব থেকে বেশি পছন্দ এই জায়গায়

India's Investment: ভবিষ্যতে যাতে ভালভাবে কাটানো যায়, যেজন্য মানুষ সঞ্চয় করে, বিনিয়োগ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে। অর্থাৎ বিনিয়োগের বিভিন্ন বিকল্প মানুষের সামনে খোলা রয়েছে, সেইখান থেকে পছন্দ অনুযায়ী তা গ্রহণ করেন বিভিন্নজন।

সাধারণভাবে মানুষ তাদের আয়, ব্যয়, লক্ষ্য ইত্যাদির কথা মাথায় রেখে বিনিয়োগের উপায়গুলি পছন্দ করে থাকেন। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে সোনা, শেয়ার বাজার থেকে রিয়েল এস্টেট, বিনিয়োগের অনেক বিকল্প রয়েছে সাধারণ মানুষের কাছে।

Indias Investment

নোব্রোকার ডট কম সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতীয়দের সব থেকে প্রিয় বিনিয়োগের জায়গা কোনটি, তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারতীয়রা ব্যাঙ্ক এফডি, সোনা কিংবা মিউচুয়াল ফান্ডের থেকে সব থেকে বেশি যেখানে বিনিয়োগ করেন, তা হল রিয়েল এস্টেট।

নোব্রোকারের তরফে ভারতীয়দের পছন্দের বিনিয়োগ খুঁজে বের করতে একটি সমীক্ষা চালিয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, প্রায় ৭৪ শতাংশ মানুষ বিনিয়োগের বিকল্প হিসেবে রিয়েল এস্টেটকে বিবেচনা করেন। ১৩ শতাংশ মানুষ সোনাকে তাদের বিনিয়োগকে প্রিয় বিষয় হিসেবে বেছে নিয়েছেন। ১২ শতাংশ মানুষ এসআইপি এবং শেয়ার বাজারকে বিনিয়োগের জায়গা হিসেবে জানিয়েছেন।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বেশিরভাগ মানুষ ভাড়ায় বসবাসের পরিবর্তে নিজের বাড়িতে থাকতে পছন্দ করেন। ক্রমাগত ভাড়া বৃদ্ধির কারণে মানুষের মধ্যে বাড়ি কেনার প্রতি আকর্ষণ বেড়েছে। এছাড়াও মানুষ বিনিয়োগের জন্যও বাড়ি কিনতে পছন্দ করেন।

প্রকাশিত খবর অনুযায়ী অনাবাসী ভারতীয়রাও রিয়েল এস্টেটে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। তবে মেট্রো শহরগুলির প্রতি তাঁদের আকর্ষণ বাড়ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এনআরআইদের গন্তব্য মুম্বই বেঙ্গালুরুর মতো শহর। অনাবাসী ভারতীয়দের দেশে সম্পত্তি কেনার জন্য বাজেট এক কোটি টাকারও বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+