Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২১–এ ভারতে বৈদ্যুতিন পণ্যের রপ্তানি ৪৯ শতাংশ বৃদ্ধি, সর্বাধিক রপ্তানি মোবাইলের

২০২১ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে বৈদ্যুতিন পণ্যের রপ্তানি লাফ দিয়ে ৪৯ শতাংশ বেড়েছে ২০২০ সালের একই সময়ের তুলনায়। ২০২০ সালে এই সময়ে এই রপ্তানি বেশ কমের দিকে ছিল বলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে।

ভারতে বৈদ্যুতিন পণ্যের রপ্তানি ৪৯ শতাংশ বৃদ্ধি

একদিকে যেমন মোবাইল ফোন বৈদ্যুতিন সেক্টরের রপ্তানির একটি বড় অংশে পরিণত হয়েছে, তেমনি সংযুক্ত আরব আমিরশাহ, আমেরিকা ও চিন এই সময়ের মধ্যে রপ্তানির শীর্ষ গন্তব্য বলে আবির্ভূত হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে গত বছরের আর্থিক বছরে বৈদ্যুতিন পণ্যের রপ্তানি হয়েছে ১১.‌১১ বিলিয়ন ডলারের। বিবৃতিতে বলা হয়েছে, '‌২০২১–২২ সালের আর্থিক বছরের প্রথম তিন চতুর্থাংশে ১১ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। এই খাতটি সর্বকালের রেকর্ড উচ্চতা ভাঙতে প্রস্তুত, যা ২০১৯–২০ সালের আর্থিক বছরে রেকর্ড করা আগের সর্বোচ্চ ১১.‌৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।’

প্রসঙ্গত, প্রযোজ্য আইন সাপেক্ষে ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য স্বয়ংক্রিয় রুটের অধীনে ১০০% পর্যন্ত এফডিআই অনুমোদিত। এক সরকারি বিবৃতি অনুসারে, মোবাইল ফোন এবং তাদের সাব–অ্যাসেম্বলি / যন্ত্রাংশ উৎপাদনে গার্হস্থ্য মূল্য সংযোজন বাড়ানোর জন্য ফেজড ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম (পিএমপি) অবহিত করা হয়েছে।‌ এছাড়াও, মন্ত্রক বলেছে যে বৈদ্যুতিন সম্পর্কিত জাতীয় নীতি, ২০১৯ অনুসারে এটি বড় আকারের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম (পিএলআই), আইটি হার্ডওয়্যারের জন্য পিএলআই, ইলেকট্রনিক কম্পোনেন্টস এবং সেমিকন্ডাক্টরস (স্পেকস), মডিফাইড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং (সিসিইএম)–এর প্রচারের জন্য স্কিম তৈরি করেছে। ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+