Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

indian rail: রাতের ট্রেনে সফর করবেন? যাত্রীদের জন্যে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

রাতের ট্রেনে সফর করবেন এমন যাত্রীদের জন্যে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতীয় রেলের যাত্রীদের জন্যে বড় খবর! বিশেষ করে রাতে ট্রেনে সফর করার ক্ষেত্রে অবশ্যই স্বস্তির খবর। ভারতীয় রেল ট্রেনের মধ্যে চাদর, কম্বল এবং পর্দা ফের একবার শুরু হতে চলেছে। এমনকি জরুরি ভিত্তিতে রেলে এই পরিষেবা ফিরিয়ে দেওয়ার কথা রেলের তরফে জানানো হয়েছে। করোনার ভয়ঙ্কর প্রভাব বাড়তে শুরু করে গোটা দেশে। আর এরপরেই রাতারাতি রেলের মধ্যে চাদর, কম্বল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

সংক্রমণের আশঙ্কাতেই পর্দাও খুলে নেওয়ার কথা বলা হয়

সংক্রমণের আশঙ্কাতেই পর্দাও খুলে নেওয়ার কথা বলা হয়

মূলত সংক্রমণের আশঙ্কাতেই পর্দাও খুলে নেওয়ার কথা বলা হয়। বিশেষ করে এসি ট্রেনগুলিতে পর্দা দেওয়া থাকে। কিন্তু তা খুলে দেওয়া হয়। রেলের প্রটোকলে বেশ কিছু বদল আনা হয়। এমনকি যাত্রীদের জন্যেও বিশেষ বিধি অর্থাৎ SOP জারি করা হয় রেলের তরফে। করোনা পরিস্থিতিতে ট্রেনে সফরের সময়ে কি কি নিয়ম মানতে হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে বলা ছিল। আর সেখানেই চাদর, কম্বল না দেওয়ার কথা বলা হয়।

দু'বছর পর জারি হল বিজ্ঞপ্তি-

দু'বছর পর জারি হল বিজ্ঞপ্তি-

গত দুবছর দেশে করোনা পরিস্থিতি বজায় ছিল। প্রথম এবং করোনার দ্বিতীয় ওয়েভ সামলেচ্ছে দেশের মানুষ। গত দুবছর চাদর, কম্বল এবং পর্দা ছাড়াই ট্রেন সফর করতে হয়েছে যাত্রীদের। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হয়েছে। আর তা হতেই নতুন করে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। রেল মন্ত্রকের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী জরুরি ভিত্তিতে রেলের মধ্যে পর্দা ফেরাতে হবে। এছাড়াও চাদর, কম্বলও দিতে হবে। করোনার আগে যে সমস্ত পরিষেবা পাওয়া যেত তা সবই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

১লা এপ্রিল থেকে আরও ট্রেনে মিলবে এই পরিষেবা

১লা এপ্রিল থেকে আরও ট্রেনে মিলবে এই পরিষেবা

এহেন নির্দেশিকা জারির পরেই ইতিমধ্যে একাধিক ট্রেনে এই পরিষেবা ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রেনে পরিষেবা ফেরানোর কাজ চলছে। জি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী এবার Indore এবং Mhow- এর মধ্যে চলাচল করে এমন ১১টি ট্রেনেও এহেন সুবিধা পাওয়া যাবে। কোন কোন ট্রেনে এই সুবিধা মিলবে সেই সংক্রান্ত একটি তালিকাও রেলের তরফে প্রকাশ করা হয়েছে। যেখানে ইন্দোর-চন্ডীগড়-Indore Express, ইন্দোর-নাগপুর-Indore Express, ইন্দোর-ভেরাভাল-Indore Express, ইন্দোর -Bhandarkund (Chhindawara)-Indore Express সহ আরও দূরপাল্লার গাড়ি রয়েছে।

আরও এক স্বস্তির খবর-

আরও এক স্বস্তির খবর-

সম্প্রতি ভারতীয় রেল যাত্রীদের জন্যে আরও একটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন। গত নভেম্বর মাসে ভারতীয় রেলের তরফে জানানো হয় যে রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস এবং গতিমান সহ একাধিক প্রিমিয়াম ট্রেনে ক্যাটারিং সার্ভিসও শুরু হবে খুব শিঘ্রই। আর সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+