বাড়ল ভারতের জিডিপি! এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে বৃদ্ধির হার ১৩.৫ শতাংশ

এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি (GDP) বৃদ্ধির (grow) হার ১৩.৫ শতাংশ। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এমনটাই বলা হয়েছে। ২০২১-২২-এর অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ। অন্যদিকে গত আর্থিক

এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি (GDP) বৃদ্ধির (grow) হার ১৩.৫ শতাংশ। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এমনটাই বলা হয়েছে। ২০২১-২২-এর অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ। অন্যদিকে গত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিক অর্থাৎ এই বছরের জানুয়ারি থেকে মার্চে জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ।

ভারতের জিডিপি বৃদ্ধি! এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ১৩.৫ শতাংশ

সরকারের দেওয়া তথ্য অনুসারে, রিয়েল জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ২০২২-২৩-এর প্রথম ত্রৈমাসিকে ৩৬.৮৫ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান। যা এক বছর আগে অর্থাৎ ২০২১-২২-এর প্রথম ত্রৈমাসিকে ছিল ৩২.৪৬ কোটি টাকা। তবে ২০২১-২২-এর প্রথম ত্রৈমাসিকের ২০.১ শতাংশের তুলনায় এই বৃদ্ধির হার ১৩.৫ শতাংশ।

জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন ২০২২-এ দেশের সাধারণ জিডিপি (যা মুদ্রাস্ফীতির কারণ) বৃদ্ধি পেয়েছে ২৬.৭ শতাংশ। তুলনায় ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৩২.৪ শতাংশ।

বিশ্লেষকরা এই সময়ে জিডিপি ১৩-১৬.২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। অন্যদিকে শীর্ষে রেটিং এজেন্সিগুলির তরফে বলা হয়েছিল দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ১৩ শতাংশের আশপাশে। অন্যদিকে এসবিআই এবং আরবিআই-এর তরফে পূর্বাভাসে এই বৃদ্ধির হার বলা হয়েছিল ১৫.৭ এহং ১৬.২ শতাংশ।

তবে গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছিল ৪.১ শতাংশ হারে। অন্যদিকে ২০২১-২২ আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+