Income Tax Return: এক টাকাও দিতে হবে না কর! এই তালিকায় আপনি আছেন নাকি?
Income Tax Return: আয়কর দাখিল করার শেষ তারিখ সামনেই! আগামী ৩১ জুলাই কর রিটার্নের শেষ তারিখ। চূড়ান্ত এই সময়সীমার পর কেউ যদি আয়কর দাখিল করতে চায় তাহলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
তবে সবাইকেই যে কর দিতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই! কিছু মানুষকে কর রিটার্নের থেকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কারা রয়েছেন এই তালিকাতে?

Income Tax Return: দুটি ট্যাক্স রিজিমে কর রিটার্ন দাখিল
ভারতে দুটি ট্যাক্স রিজিমে কর রিটার্ন দাখিল করা হয়। যার মধ্যে একটি নয়া ট্যাক্স রিজিম। অন্যটি পুরানো ট্যাক্স রিজিম। দুটি ট্যাক্স রিজিমের ক্ষেত্রে আলাদা আলাদা সুবিধা রয়েছে। এই কর ব্যবস্থাগুলিতে প্রযোজ্য ট্যাক্স স্ল্যাবগুলিও আলাদা। ফলে যখনই আইটিআর দাখিল করতে হবে সেখানে কোন বিকল্পকে বেছে নেওয়াটা প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত জেনে রাখাটা খুবই প্রয়োজন। তবে আইটিআর জমা দেওয়ার ক্ষেত্রে কিছু মানুষকে আয়কর দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু স্থিতিতে কাদের কর দেওয়ার প্রয়োজন হবে না?

পুরানো ট্যাক্স রিজিমের ক্ষেত্রে
- ৬০ বছরের কম বয়সের মানুষদের বছরে ২.৫ লাখ টাকা রোজগার পর্যন্ত কোনও কর ( Old Tax Regime) দাখিল করতে হবে না।
- ২.৫ লাখ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয় পাঁচ শতাংশ হারে ট্যাক্স করা হয়, তবে পাঁচ শতাংশ রিবেটের কারণে এই কর বেঁচে যাবে।
- ৬০ বছরের বেশি বয়স এবং ৮০ বছর কম বয়সের মানুষদের বছরে ৩ লাখ টাকা রোজগারের ক্ষেত্রে কোনও কর প্রয়োজন নেই
- ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর লাগবে না।
নতুন কর রিজিমের ক্ষেত্রে
বছরে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর ( New Tax Regime) দাখিল করতে হবে না।
৭ লাখ টাকা বছরে রোজগারের উপর রিবেট দেওয়া হয়। ফলে কর বেঁচে যায়।












Click it and Unblock the Notifications