মুম্বইতে পেট্রোল পৌঁছে গেল সর্বকালের রেকর্ড ১২০.৫১ টাকায়! একনজরে মেট্রো শহরগুলিতে জ্বালানির মূল্য

এদিন সকালে জ্বালানির দাম অপরিবর্তিত। এনিয়ে পরপর ৮ দিন পেট্রোল (petrol) ও ডিজেলের (Diesel) দাম (price) অপরিবর্তিত রইল। তবে বর্তমান দামের নিরিখে মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ১২০.৫১ টাকা। যা সর্বকালের রেকর্ড। অন্যদি

এদিন সকালে জ্বালানির দাম অপরিবর্তিত। এনিয়ে পরপর ৮ দিন পেট্রোল (petrol) ও ডিজেলের (Diesel) দাম (price) অপরিবর্তিত রইল। তবে বর্তমান দামের নিরিখে মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ১২০.৫১ টাকা। যা সর্বকালের রেকর্ড। অন্যদিকে দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ১০৫.৪১ টাকা। মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১০৪.৭৭ টাকা এবং ৯৬.৬৭ টাকা।

কলকাতা ও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম

কলকাতা ও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম

কলকাতায় পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১১৫.১২ টাকা এবং ৯৯.৮৩ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১১০.৮৯ টাকা এবং ১০০.৯৪ টাকা।

দেশের অন্য শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

দেশের অন্য শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

লখনৌতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১০৫.২৫ টাকা এবং ৯৬.৮৩ টাকা, বেঙ্গালুরুতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১১১.০৯ টাকা এবং ৯৪.৭৯ টাকা, গান্ধীনগরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১০৫.২৯ টাকা এবং ৯৯.৬৪ টাকা।

বিকল্প হিসেবে মিথানল ব্যবহারে জোর

বিকল্প হিসেবে মিথানল ব্যবহারে জোর

জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বিকল্প হিসেবে মিথানল ব্যবহারের কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন পড়করি। তিনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে জলপথ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছেন। কেনা এটি তুলনামূলকভাবে সস্তা। নীতীন গড়করি বলেছেন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সহজলভ্য এবং সস্তার জ্বালানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াটার ওয়েজ কনক্লেভ ২০২২-এর শেষ দিনে কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়াল ভাষণে বলেন মিথানল অনেক সস্তা। তিনি ডিজেলে চলা ইঞ্জিনগুলিতে এই প্রযুক্তিতে পরিবর্তন করার কথা বলেছেন। তিনি বলেছেন বিকল্প জ্বালানির ব্যবহার প্রচার করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক্ষেত্রে মিথানল ব্যবহার করা যেতে পারে। তিনি উল্লেখ করেছেন অসমে প্রতিদিন ১০০ টন মিথানল উৎপাদন হয়। যা বাড়িয়ে ৫০০ টন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন সমুদ্রে চলা ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনগুলিকে মিথানলে পরিবর্তন করা যেতে পারে। একটি সুইডিস কোম্পানির কাছে ডিজেল ইঞ্জিনকে মিথানলে পরিবর্তন করার প্রযুক্তি রয়েছে। মিথানলের ব্যবহার জ্বালানির খরচ ৫০ শতাংশ কমিয়ে দেবে বলেও জাবি করেন তিনি। নীতীন গড়করি বলেছেন তিনি অপর কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে এব্যাপারে বলেছেন।

বেড়েছে সিএনজির দাম

বেড়েছে সিএনজির দাম

এদিন দিল্লিতে সিএনজির গাম বেড়েছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সিএনডির পাশাপাশি গার্হস্থ পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়েছে। দিল্লিতে সিএনজি প্রতি কেজিতে ২.৫ টাকা বেড়ে হয়েছে ৭১.৬১ টাকা কেজি। নডয়া, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদে সিএনডির দাম হয়েছে ৭৪.১৭ টাকা এবং গুরুগ্রামে প্রতি কেডি সিএনজির দাম হয়েছে ৭৯.৯৪ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+