রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রতারণা, আইআইএম ব্যাঙ্গালোরের চাঞ্চল্যকর তথ্য
প্রতারণার জেরে ২০১২ থেকে ২০১৬-র মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ক্ষতি হয়েছে ২২৭৪৩ কোটি টাকা। আইআইএম ব্যাঙ্গালোরের দেওয়া তথ্যে এমনটাই উঠে এসেছে।
প্রতারণার জেরে ২০১২ থেকে ২০১৬-র মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ক্ষতি হয়েছে ২২৭৪৩ কোটি টাকা। আইআইএম ব্যাঙ্গালোরের দেওয়া তথ্যে এমনটাই উঠে এসেছে। ২০১৬-র এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৩৮৭০টি প্রতারণার ঘটনায় ক্ষতি হয়েছে ১৭৭৫০ কোটি টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি সংসদে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, ২০১৭-র ২১ ডিসেম্বর পর্যন্ত ২৫, ৬০০টি কেসে ব্যাঙ্কগুলিতে প্রতারণার পরিমাণ ১৭৯ কোটি টাকা।
গত বছরের মার্চে প্রকাশিত রিজার্ভব্যাঙ্কের তথ্য অনুযায়ী ২০১৬-১৭-র প্রথম নয় মাসে আইসিআইসিআই ব্যাঙ্কে একলক্ষ কিংবা তার বেশি টাকার প্রতারণার ঘটনা ছিল ৪৫৫ টি, এসবিআই-এ ৪২৯টি, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কে ২৪৪টি এবং এইচডিএফসি ব্যাঙ্কে ২৩৭ টি।
এসবিআই-এর ৬৪ জন, এইচডিএফসি ব্যাঙ্কে ৪৯ জন এবং অ্যাক্সিস ব্যাঙ্কে ৩৫ জন কর্মী এইসব প্রতারণার ঘটনায় যুক্ত ছিলেন।
২০১৬-র এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৩৮৭০টি প্রতারণার ঘটনায় ক্ষতি হয়েছে ১৭৭৫০ কোটি টাকা। যাতে যুক্ত ছিলেন ৪৫০ জন রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট ব্যাঙ্কের কর্মীরা।












Click it and Unblock the Notifications