Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Idea: চাহিদা রয়েছে বিদেশের মাটিতেও! এই ব্যবসা ঘুরিয়ে দেবে ভাগ্যের চাকা

Business Idea: জন্মদিন হোক বা বিয়ে, পাতে মিষ্টি না হলে কোনও অনুষ্ঠানই ঠিক জমে না। আর সেই কারণেই মিষ্টির চাহিদা কমার চেয়ে বাড়ছে বেশি। হরেক রকমের মিষ্টির আকৃতিও ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে মিষ্টিপ্রেমীদের কাছে। এর মধ্যেই রয়েছে মাঢ়দার রস কদম্ব। অনেকটা কদমফুল আকৃতির এই মিষ্টি। একসময় নবাব থেকে ব্রিটিশদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল মালদার রসকদম্ব।

কথিত আছে যে, স্বাধীনতার আগে থেকে বর্তমান সময় পর্যন্ত মালদায় এসে অনেক খ্যাতনামা ব্যক্তি এই মিষ্টির স্বাদ গ্রহণ করে গিয়েছেন। প্রাচীনকালের এই মিষ্টি আজও মানুষের কাছে স্বাদে ও গুনে ভরপুর রয়েছে। সেই রসকদম্ব মিষ্টিকেই জিআই তকমার দাবি জানিয়েছেন মালদার মিষ্টান্ন ব্যবসায়ী মহল।

Business Idea

ইতিমধ্যে সংশ্লিষ্ট সংগঠন থেকে প্রশাসনের কাছেও এই মিষ্টির জিআই তকমা দেওয়া হোক বলে দাবি জানিয়েও আবেদন জানানো হয়েছে। আর সেই জিআই তকমা যদি পাওয়া যায় তাহলে মালদার বিখ্যাত রসকদম্বের চাহিদা বাড়বে। ইতিমধ্যে বাংলার রসগোল্লা জিআই তকমা পেয়েছে।

Business Idea: শুরু করতে পারেন মিষ্টির ব্যবসা

আর এই চাহিদার কথা মাথায় রেখেই শুরু করতে পারেন মিষ্টির ব্যবসা (Bengali Sweet Business) । বাংলা তো বটেই, দেশ এবং বিদেশেও ব্যাপক চাহিদা আছে বাংলার মিষ্টি। ছোট্ট একটা জায়গা নিয়েই এই ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন।

মিষ্টির গুণ আর কোয়ালিটি মেনে মিষ্টি তৈরি করেন তাহলে তো কথাই নেই। বিশেষ করে মালদার রসকদম্ব কিংবা শক্তিগড়ের ল্যাংচাকে মাথায় রেখে ট্রেডিশন আর ঐতিহ্য তুলে ধরতে চাইলে প্রথমদিন থেকেই ব্যবসা ছুটবে...।

Business Idea: বিনিয়োগ কত?

উপকরণ থেকে মিষ্টি তৈরির কারিগর খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, মিষ্টী ঠিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা তৈরি করাটাও এই ব্যবসায় মাথায় রাখতে হয়। এর সঙ্গে রয়েছে দোকানের ডেকোরেশন এবং প্রচার। খুব ছোট করে হলেও এই ব্যবসায় নুন্যতম ৫০ হাজার টাকা বিনিয়োগ রয়েছে। প্রয়োজনে বিনিয়োগের অঙ্কটা (Business Idea) বাড়তেও পারে। তবে সবটাই নির্ভর করবে অবস্থার উপর।

Business Idea: আয়

রাতে খাবারের শেষে একটা মিষ্টি না হলে ঠিক জমে না বাঙালির। আর অনুষ্ঠান যাই হোক না কেন মিষ্টি ছাড়া তো কথাই নেই। বর্তমানে বাংলার মিষ্টির কদর রয়েছে বিদেশের মাটিতেও আর তা যদি ঠিক ভাবে করা যায় তাহলে মাসে মোটা অঙ্কের লাভ পাকা। এখন বিভিন্ন অনলাইন সাইট-অ্যাপেও মিষ্টি পাওয়া যাচ্ছে। সেখানে বিক্রি করেও মোটা অঙ্কের লাভ (Business Idea) ঘরে তুলতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+