জিও-এয়ারটেল-ভিআই-এর থেকে কত কম টাকায় সুবিধা দিচ্ছে BSNL, কী ভাবে পোর্ট করবেন
সারা দেশে জিও-এয়ারটেল-ভিআই-এর মতো বেসরকারি টেলিকম অপারেটররা শুল্ক বৃদ্ধি করেছে। কিন্তু বিএসএনএল তাদের শুল্কের এখনও কোনও পরিবর্তন করেনি। এই পরিস্থিতিতে অনেকেই বিএসএনএল সিম নিয়েছেন আবার অনেকে বেসরকারি অপারেটরদের থেকে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এ নম্বর পোর্ট করার কথা চিন্তা করছেন।
যেখানে দেশের বেসরকারি টেলিকম অপারেটররা মাসিক-ত্রৈমাসিক এবং বার্ষিক রিচার্জের প্ল্যান ২৫ শতাংস বৃদ্ধি করেছে, সেখানে বিএসএনএল নতুন প্ল্যান এনে এবং আগে থেকে থাকা প্ন্যানগুলিতে অতিরিক্ত সুবিধা দিচ্ছে।

তবে উল্লেখ করা প্রয়োজন, বিএসএনএল যেসব পরিকল্পনাগুলি করেছে, তা দেশের উত্তর-পূর্ব, জম্মু ও কাশ্মীর এবং অসম ছাড়া দেশের সর্বত্র প্রযোজ্য তবে বিএসএনএল আগামী মাসে যেখানে সারা দেশে ফোর জি পরিষেবা চালু করতে চলেছে, সেখানে বাকি প্রতিযোগীরা ফাইভ জিতে চলে গিয়েছে।
- চারটি সংস্থার জনপ্রিয় মাসিক প্ল্যান
জিও-২৯৯ টাকায় ২৮ দিন। মোট ডেটা ৪২ জিবি, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
এয়ারটেল-২৯৯ টাকায় ২৮ দিন। মোট ডেটা ২৮ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
ভিআই-২৯৯ টাকায় ২৮ দিন। মোট ডেটা ২৮ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
বিএসএনএল- ১৯৯ টাকায় ৩০ দিন। মোট ডেটা ৬০ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
- জনপ্রিয় ত্রৈমাসিক প্ল্যান
জিও-৮৮৯ টাকায় ৮৪ দিন। মোট ডেটা ১২৬ জিবি, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
এয়ারটেল-৮৫৯ টাকায় ৮৪ দিন। মোট ডেটা ১২৬ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
ভিআই-৮৫৯ টাকায় ৮৪ দিন। মোট ডেটা ১২৬ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
বিএসএনএল- ৫৯৫ টাকায় ৮৪ দিন। মোট ডেটা ২৫২ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
- জনপ্রিয় বার্ষিক পরিকল্পনা
জিও-৩৫৯৯ টাকায় ৩৬৫ দিন। মোট ডেটা ৯১২.৫ জিবি, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
এয়ারটেল-৩৫৯৯ টাকায় ৩৬৫ দিন। মোট ডেটা ৭৩০ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
ভিআই-৩৫৯৯ টাকায় ৩৬৫ দিন। মোট ডেটা ৮৫০ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
বিএসএনএল- ৩৫৯৯ টাকায় ৩৬৫ দিন। মোট ডেটা ৬০০ জিবি। আনলিমিটেড ভয়েস কল এবং প্রতি দিন ১০০ টা করে এসএমএস ফ্রি।
- কীভাবে পোর্ট করবেন?
অন্য নম্বর থেকে বিএসএনএল-এ পোর্ট করতে গেলে প্রথমে ১৯০০ নম্বরে এসএমএস পাঠিয়ে একটি পোর্টিং কোড নিতে হবে। সেক্ষেত্রে পোর্ট লিখে স্পেস দিয়ে ১০ সংখ্যার মোবাইল নম্বরটি লিখতে হবে। জম্মু ও কাশ্মীরের প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে এসএমএস পাঠানোর পরিবর্তনে ১৯০০-তে কল করতে হবে।
জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য অনুরোধের তারিখ থেকে পোর্ট করার জন্য ৩০ দিন সময় লাগতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশের জন্য ১৫ দিন সময় লাগতে পারে। এরপর যিনি নিজের মোবাইল নম্বর বিএসএনএল-এ পোর্ট করতে চাান, তাঁকে বিএসএনএলের গ্রাহক পরিষেবা কেন্দ্র কিংবা অনুমেদিত খুচরো বিক্রেতার কাথে যেতে হবে। একটি গ্রাহক আবেদনপত্র পূরণ করতে হবে। এখানে নম্বর পোর্ট করতে বেসরকারি টেলিকম অপারেটররা চার্জ নিলেও বিএসএনএলের ক্ষেত্রে কোনও চার্জ লাগছে না।












Click it and Unblock the Notifications