Hero এর সবথেকে দামী বাইক Mavrick 440 বুকিং করুন ৫০০০ টাকায়! পান দশ হাজার টাকার Accessories
Hero Mavrick 440 Launched in India: প্রতীক্ষার অবসান! সবথেকে শক্তিশালী বাইক প্রকাশ্যে আনল Hero। বেশ কিছুদিন ধরেই হিরোর নয়া বাইক Mavrick 440 নিয়ে জোর চর্চা চলছিল। অবশেষে বাইকটি লঞ্চ করল Hero। শুধু শক্তিশালী নয়, Hero Mavrick 440 সংস্থার সবথেকে দামী বাইকও বটে।
ভারতের বাজারে এই বাইকের এক্স-শোরুম দাম পড়বে 1.99 লাখ টাকা। আর অন রোড বাইকের দাম দু লাখ টাকা (Hero Mavrick 440 Launched in India) ছাড়িয়ে যাবে। এক নজরে দেখে নিন Hero এর নয়া Mavrick 440 এর ফিচার এবিং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

Hero Mavrick 440: স্পেসিফিকেশন
Harley-Davidson X440 এর একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়া হয়েছে Mavrick 440 বাইকটিতে। বাইকটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ (Hero Mavrick 440 Launched in India) করেছে সংস্থা। Mavrick 440 বাইকটিতে এয়ার/ওয়েল কুল্ড 440cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে।
Harley-Davidson X440 এর মতোই হিরোর নয়া বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স অপশন দেওয়া হয়েছে। যা কিনা স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে পাওয়া যায়। Hero Mavrick 440 বাইকে 43mm এর টেলিস্কোপিক ফর্ক পাওয়া যায়। 175mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে 17 ইঞ্চির চাকা।
Hero Mavrick 440: দাম
Mavrick 440 বেস, মিড এবং টপ ভেরিয়েন্টে পাওয়া যায়। বেস মডেলের এক্স শোরুম দাম পড়বে 1.99 লাখ টাকা। মিড ভার্সনের দাম পড়বে ২.১৪ লাখ টাকা। এবং Hero Mavrick 440 এর টপ ভেরিয়েন্টের এক্সশোরুম দাম পড়বে 2.24 লাখ টাকা।
টপ ভেরিয়েন্টে ব্লুটুথ কানেকটিভিটি সহ ডায়মণ্ড-কাট অ্যালয় হুইলের সুবিধা মিলবে। আগামিদিনে Royal Enfield Bullet 350 এবং Classic 350 এর মত বাইকের সঙ্গে জোর টক্কর হবে Mavrick 440 বাইকটির। বিশেষ করে দামের ক্ষেত্রে তো বটেই।
The road is just a rumor. Your story writes itself.
— Hero MotoCorp (@HeroMotoCorp) February 14, 2024
When a Maverick meets the Mavrick, limits cease to exist. Muscle unleashed, handling perfected.
This is where your story takes flight. MAVRICK 440 | Me x Machine
Book now @ ₹5,000 (Fully refundable): https://t.co/TrYq67nyfO pic.twitter.com/dNfqgt7V1h
Hero Mavrick 440: বুকিং এবং অফার
Mavrick 440 এর বুকিং অপশন খুলে দিয়েছে Hero। অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কলকাতা, জেলায় Hero এর যে কোনও ডিলার বা শোরুমে গিয়ে নয়া এই বাইক বুকিং (Hero Mavrick 440 Launched in India) করতে পারবেন। মাত্র ৫০০০ টাকা দিয়ে Hero Mavrick 440 এর বুকিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
আগামী ১৫ এপ্রিল থেকে বাইকের ডেলিভারী শুরু হবে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ২০২৪ সালের ১৫ মার্চের মধ্যে যে সমস্ত বাইকপ্রেমীরা এই বাইক বুকিং করবেন তাঁদের 10,000 টাকার accessories এবং merchandise এর একটি কিট দেবে Hero।












Click it and Unblock the Notifications