বছর ঘুরলেই একধাক্কায় অনেকটাই দাম বাড়তে চলেছে হিরো'র তৈরি বাইক-স্কুটারের! একনজরে বর্ধিত দাম
দামে বড়সড় বদল আসতে চলেছে Hero Motocorp-এর বাইক এবং স্কুটারগুলির। দাম বাড়তে চলেছে সংস্থার তৈরি একাধিক বাইক এবং স্কুটারের। আর এরপরেই Hero Motocorp-এর শেয়ার 1.49 শতাংশ দ্রুত গতিতে 2383.75 তে পৌঁছে যায়। আর এরপরেই নিফটি এবং স
দামে বড়সড় বদল আসতে চলেছে Hero Motocorp-এর বাইক এবং স্কুটারগুলির। দাম বাড়তে চলেছে সংস্থার তৈরি একাধিক বাইক এবং স্কুটারের। আর এরপরেই Hero Motocorp-এর শেয়ার 1.49 শতাংশ দ্রুত গতিতে 2383.75 তে পৌঁছে যায়। আর এরপরেই নিফটি এবং সেনসেক্সেও 0.7 শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।
কিন্তু হঠাত করে কেন দাম বৃদ্ধি? সংস্থার দাবি বাইক কিংবা স্কুটার তৈরির অন্যান্য উপযোগী সামগ্রীর দাম বৃদ্ধির কারনে তারাও এই সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হচ্ছেন।
প্রায় দুই হাজার টাকা পর্যন্ত বাইক কিংবা স্কুটারের দাম বাড়তে চলেছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। রাজ্য এবং চাহিদা অনুযায়ী বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

গত ছয়মাসে তৃতীয়বারের জন্যে দাম বৃদ্ধি
গত ছয়মাসে Hero Motocorp তাঁদের তৈরি বাইক এবং স্কুটারগুলির দাম তৃতীয়বারের জন্যে বাড়তে চলেছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২১ সালে সংস্থার তৈরি সমস্ত বাইক এবং স্কুটারগুলির দাম বৃদ্ধি করে। সেই সময়ে সংস্থা একধাক্কায় প্রায় তিন হাজার টাকা পর্যন্ত দাম বাড়িয়েছিল। বাইক কিংবা স্কুটার তৈরির অন্যান্য উপযোগী সামগ্রীর দাম বৃদ্ধির কারনে সংস্থা দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে বলে দাবি করে সংস্থা। সেই একই পথে হাঁটল দেশের অন্যতম টু-হুইলার তৈরি এই সংস্থা। এর আগে ১ লা জুলাই দাম বৃদ্ধি করে হিরো।

একই পথে হাটতে পারে অন্যান্য সংস্থাগুলিও
বলে রাখা প্রয়োজন, এই মাসের শুরুতেই দেশের অটো সংস্থা টাটা মোটরসের তরফে ঘোষণা করা হয় যে, আগামী ১ লা জানুয়ারি থেকে তাঁদের তৈরি কর্মাশিয়াল ভেইক্যালের দাম বাড়তে চলেছে। গাড়ি তৈরির উপকরণ, কাচা মাল সহ একাধিক জিনিসের দাম ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। ফলে সংস্থা তাঁদের তৈরি গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে টাটা। ভারী এবং হালকা কর্মাশিয়াল ভেইক্যালের (M&HCV), স্মল কর্মাশিয়াল (SCV), বাস এবং Intermediate and light commercial ভেইক্যালের সমস্ত সেগমেন্টের দাম বৃদ্ধি হতে চলেছে।

কাওয়াসাকি ইন্ডিয়া'র তরফেও দাম বৃদ্ধি ঘোষণা
অন্যদিকে কাওয়াসাকি ইন্ডিয়া'র তরফেও দাম বৃদ্ধি ঘোষণা করেছে। গত কয়েকদিন আগে আপডেটেড দামের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। বর্ধিত নয়া এই দাম ১লা জানুয়ারি ২০২২ সাল থেকে লাঘু হবে। বাজারে সবথেকে সস্তার কাওয়াসাকির বাইক নিঞ্জা-৩০০ এর দাম ছয় হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে। নিঞ্জা-৬৫০ বাইকের দাম সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে। যদিও Z650 এবং Z650-এর আপডেটেড ভার্সনের দাম বাড়ছে না। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications