ফের একবার জিএসটি নিয়ে মোদী সরকারকে তোপ চিদাম্বরমের, কী বললেন তিনি

জিএসটি নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রী মন্ত্রী পি চিদাম্বরম।

ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রী মন্ত্রী পি চিদাম্বরম। জিএসটি বলবৎ করার মধ্যে খুঁত থেকে গিয়েছে। যার ফলে মানুষের ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

ফের একবার জিএসটি নিয়ে মোদী সরকারকে তোপ চিদাম্বরমের

চিদাম্বরম বলেছেন, সংখ্যাধিক্য মানুষ এখন উপলব্ধি করছেন যে জিএসটি বলবৎ করার মধ্যে খুঁত ছিল। মাদ্রাজ ক্রিশ্চান কলেজ হায়ার সেকেন্ডারি স্কুলের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি।

সংসদে যা হয় সেটা সমাজের প্রতিফলন। অথচ প্রধানমন্ত্রী মোদী সহ অন্যান্যরা সংসদে বিতর্কসভায় অংশগ্রহণই করতে চান না। তিনি এটা সমর্থন করেন না বলে জানিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক। সংসদের বিরোধী দলের নেতাদের এই বিষয়ে সরব হওয়া উচিত বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত, জিএসটি বলবৎ হওয়ার পর থেকেই চিদাম্বরম নানা সময়ে নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায় শামিল হয়েছেন। জিএসটি বিরোধিতা যে তিনি জারি রেখেছেন, ফের সেটার প্রমাণ দিয়েছেন তিনি। অথচ কংগ্রেস আমলেই জিএসটির সিংহভাগ কাজ সারা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+