লম্বা বুট স্পেস থেকে দুটো সিলিন্ডার! 'সবথেকে সস্তা'র Grand i10 Duo CNG ভেরিয়েন্ট লঞ্চ করল Hyundai
Hyundai Grand i10 Duo CNG: দেশের সবথেকে বড় গাড়ি নির্মান সংস্থা Hyundai Dual সিলিন্ডার অপশনে একেবারে নতুন Grand i10 লঞ্চ করল। সংস্থা নতুন Exter কে Duo CNG সিলিন্ডার টেকনোলজির সঙ্গে লঞ্চ করল।
এক নজরে দেখে নিন Hyundai Dual i10 Duo CNG এর দাম এবং অন্যান্য ফিচার এক নজরে জেনে নিন--

- Hyundai Grand i10 Duo CNG: ইঞ্জিন এবং পাওয়ার -
Hyundai Dual i10 Duo CNG তে 1.2L Bi-Fuel (পেট্রোল+CNG) ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 69PS পাওয়ার এবং 95.2Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 60 লিটার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই গাড়িতে যে ইঞ্জিন দেওয়া হয়েছে, শুধু শক্তিশালীই নয় প্রতি মৌসুমেই ভালো পারফর্ম দেবে, দাবি সংস্থার। এই ইঞ্জিন ফাইভ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে (Hyundai Grand i10 Duo CNG)।
- Hyundai Grand i10 Duo CNG: দাম এবং ফিচার -
Hyundai Grand i10 Nios CNG এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি Magna ভেরিয়েন্ট। এক্স শোরুম দাম পড়বে 7,75,300 টাকা এবং Sportz ভেরিয়েন্টের দাম পড়বে 8.30,000 টাকা (Hyundai Grand i10 Duo CNG)।
- Hyundai Grand i10 Duo CNG: ফিচার-
সংস্থা নতুন Grand i10 Nios এ একাধিক নতুন ফিচার দিয়েছে। প্রোজেক্টার হ্যাডল্যাম্প, LED DRL এবং LED টেল ল্যাম্প, রুফ রেল সহ একাধিক আপডেট দেওয়া হয়েছে। সুরক্ষ্র বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে এন্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে EBD, 6টি এয়ারব্যাগ, পিছনে পার্কিং ক্যামেরা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং হিল-স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোলের মতো ফিচার দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, Hyundai Grand i10 Nios CNG -তে 8 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। রিয়ার এসি ভেন্ট, টিল্ট স্টিয়ারিং সহ অনেক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য সুবিধাও দেওয়া হয়েছে।
খুব সহজলোভ্য লোনের সুবিধা নিতে পারবেন। আর তাতে Hyundai Grand i10 Duo CNG কিনতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কলকাতায় Hyundai -এর যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন (Hyundai Grand i10 Duo CNG)।












Click it and Unblock the Notifications