Business Ideas For Women: পুজো মিটতেই হাত খালি, বাড়িতে বসে বিনিয়োগ ছাড়াই করুন এই কাজ
Business Ideas For Women: একেবারে শেষ লগ্নে উৎসব! গণেশ পুজো থেকে উৎসবের শুরু হয়েছে দেশে। এরপর দীর্ঘ প্রায় দেড়মাসের সময় ধরে একের পর এক পুজো-পার্বনে মেতে উঠেছে দেশের মানুষ। আর উৎসব মানে শুধুই আনন্দ, সঙ্গে দেদার খরচ। নতুন জামাকাপড় থেকে খাওয়াদাওয়া। কোনও কিছুই বাদ যায় না।
আর মাসের শেষে এসে পকেট ফাঁকা। টান সংসারে। আর সেই সময় বাড়তি টাকার জোগানে অনেকেই বাড়িতে বসে কিছু কাজ করতে চান। তেমনই যদি কিছু কাজের খোঁজ করেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। সেরা পাঁচটি অপশন রইল। (Business Ideas For Women)। যা বাড়িতে বসে মহিলারাও করতে পারবেন।

Business Ideas For Women: ইভেন্ট ম্যানেজমেন্ট (Event management)
সারা বছরই জন্মদিন-অন্নপ্রাশন চলতে থাকে। আর বিয়ের মরশুমে তো কথাই নেই। এখন আর কেউ বাড়তি দায়িত্ব কাঁধে নিতে চান না। মূল্য ধরে কোনও ইভেন্ট ম্যানেজমেন্ট (Event management) সংস্থাকে দায়িত্ব দিয়ে দেন। এতে আগ্রহী থাকলে বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন।
Business Ideas For Women: ইন্টিরিয়র ডিজাইনিং (Interior design)
বাড়ি সাজাতে কে না ভালোবাসে! বাড়ি সাজানোর বিভিন্ন ধরনের জিনিস এখন বাজারে পাওয়া যায়। রয়েছে অনলাইনেও। কিন্তু নেই সময়। আর তাই ইন্টিরিয়র ডিজাইনিং (Interior design) জানা ভালো লোকের চাহিদা বাড়ছে। অনেকেই এই কাজ করছেন। বাড়িতে বসে এই কাজ করতে পারেন। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, কিংবা ইউটিউবের সাহায্য নিয়ে নিজের কাজকে ছড়িয়ে দিন।
Business Ideas For Women: চাইল্ড কেয়ার সার্ভিস (Childcare services)
খরচ বাড়ছে দিনে দিনে। স্বামী-স্ত্রী দুজনকেই কাজের জন্য বের হতে হচ্ছে। কিন্তু কোথায় থাকবে বাড়ির ছোট্ট সন্তানটা। আর তাই এখন অনেক মেট্রো শহরে চাইল্ড কেয়ার সার্ভিস (Childcare services) চালু হচ্ছে। সেখানে বাবা-মারা নিজের সন্তানকে রেখে কাজে বের হন। আপনিও বাড়িতে এই এমন সার্ভিস খুলে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন।
Business Ideas For Women: সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট (Social Media Management)
ছোট হোক কিংবা বড়, সমস্ত সংস্থাই এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। বহু সংস্থা ফ্রিলান্সে এই কাজ করান। অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে এই কাজের সুযোগ আছে। আর তা করে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন। এমনকি গ্রাফিক্সের (Graphics Designer) এর বিষয়ে কাজ জানলেও প্রচুর কাজের সুযোগ। বাড়িতে বসেই একাধিক সংস্থার হয়ে কাজ করে লাখে রোজগার করতে পারবেন।
Business Ideas For Women: ব্লগ (Blogging) কিংবা ভ্লগ (Vlog)
এখন মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভরশীল। বহু মানুষ সেখানে ব্লগিং কিংবা ভ্লগ অর্থাৎ ভিডিও বানিয়ে মোটা অঙ্কের রোজগার করছেন। বিনিয়োগ ছাড়াই এই কাজ করে মাসে ভালো রোজগার করতেই পারেন।












Click it and Unblock the Notifications