Electric Bike: বছর ঘুরলেই নয়া ইলেক্ট্রিক বাইক লঞ্চ করবে Honda! Activa EV-তাহলে কবে আসবে
Electric Bike: অটো মোবাইলের দুনিয়া ক্রমশ বদল বচ্ছে। চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। তা সে বাইক কিংবা গাড়ি দুটো ক্ষেত্রেই বিক্রি বাড়ছে। ইন্ডিয়া ইলেকট্রিক ভেইক্যালের বড় বাজার। আর সে বিষয়টি মাথায় রেখে একাধিক সংস্থা বিভিন্ন ইভি গাড়ি এবং বাইক ভারতের বাজারে লঞ্চ করচে। দীর্ঘদিন ধরেই Honda Activa Electric-এর জন্যে প্রতিক্ষা করছেন বাইকপ্রেমীরা।
তবে খুব শীঘ্রই ইভি Activa লঞ্চ করতে পারে Honda। তবে তার আগে ইলেকট্রিক বাইক লঞ্চ করতে পারে সংস্থা।

- Electric Bike: Honda ইভি বাইক লঞ্চ করবে
জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে Honda ইভি বাইক লঞ্চ করবে। এমনকি জাপান এবং ইউরোপের মার্কেটেও Honda EV বাইক লঞ্চ করতে পারে। নয়া এই বাইকটিতে একগুচ্ছ ফিচার থাকবে। যা Honda EV বাইকটিতে সম্পূর্ণ আলাদা করে তুলবে। এমনকি ইভি গাড়ির সঙ্গে নাকি সমান টক্কর দিতে সক্ষম হবে হোন্ডার নয়া বৈদুতিন বাইক।
- Electric Bike: অসাধারণ প্রযুক্তি
Honda EV বাইকটিতে অসাধারণ একগুচ্ছ নতুন প্রযুক্তি থাকবে। বাইকটিতে swappable battery দেওয়া থাকবে। ফলে রেঞ্জের সমস্যা হবে না। এমনটাই হোন্ডা মোটরসাইকেলের তরফে জানা গিয়েছে। সংস্থার পাওয়ার প্রোডাক্ট ইলেকট্রিফিকেশন বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের এক্সিকিউটিভ অফিসার ডাইকি মিহারা জানিয়েছেন, আগামী ২০২৪ সালে কোম্পানি ভারতে swappable battery ব্যাটারি সহ একটি মোটরসাইকেল লঞ্চ করবে। সেটি পরে জাপান এবং ইউরোপের মার্কেটেও লঞ্চ করা হবে।
- Electric Bike: Activa EV-এর ফিচার
আগামী ২০৩০ সালের মধ্যে হোন্ডা ৩০টি নতুন ইভি বাইক লঞ্চ করবে। গোটা বিশ্বেই বাইকগুলি লঞ্চ করা হবে। এই বাইকে অ্যাডভান্সড কানেকটিভিটির সঙ্গে ওটিএ আপডেট এবং ডাটা কালেকশন সিস্টেমের মতো প্রজুক্তি থাকবে। বাইকের রেঞ্জ দারুণ করা হবে। অন্যদিকে দেশের অন্যতম বিক্রিত স্কুটার Honda Activa। সেটি ইভি ভার্সন (Honda Activa EV) সংস্থা নিয়ে আসবে বলে খবর। আর সেই অপেক্ষাই করছেন গ্রাহকরা।
নয়া Honda Activa EV-তে একগুচ্ছ আধুনিক ফিচার থাকবে। যেমন ডিজিটাল টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইউএসবি চার্জার থাকবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকবে। পাশাপাশি ইভি অ্যাক্টিভাতে এমন কিছু ফিচার থাকবে যা চমকে দেওয়ার মতো। এমনটাই দাবি Honda-এর। Honda Activa EV- বাইকটি আগামী ২০২৪ সালে লঞ্চ করবে বলেই খবর।












Click it and Unblock the Notifications