Digital Life Certificate: জমা দিলে কীভাবে দেখবেন লাইফ সার্টিফিকেটের স্ট্যাটাস? ডাউনলোড করার উপায়ই বা কী
Digital Life Certificate: সারা দেশের কোটি কোটি পেনশনভোগীর জন্য নভেম্বর মাস গুরুত্বপূর্ণ। এই মাসেই তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। নভেম্বরে এটি জমা দিতে ব্যর্থ হলে, ডিসেম্বর থেকে পেনশন অনিশ্চিত। ব্যাঙ্ক, পোস্ট অফিসের মতো পেনশন প্রদারকারী কর্তৃপক্ষের কাছে জীবন প্রমাণ পত্রের চিঠি জমা দিতে হয়।
লাইফ সার্টিফিকেট জমা দিতে দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। প্রথমত, ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে। এছাড়া ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।

সব পেনশনভোগীকেই বছরে একবার তাঁদের জীবন শংসাপত্র জমা দিতে হয়। অর্থাৎ এই জীবন শংসাপত্রের বৈধতা ১২ মাসের। ৮০ বছর বয়সের বেশি সুপার সিনিয়র সিটিজেনরা ২০২৩-এর ১ অক্টোবর থেকে ২০২৩-এর ১০ নভেম্বরের মধ্য জীবন শংসাপত্র জমা দেওয়ার সুবিধা পেয়েছেন।
অন্যদিকে ৬০ বছরের বেশি প্রবীণ নাগরিকরা ২০২৩-এর ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। কেউ যদি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়ে থাকেন, এবং জমা দেওয়ার পর কী অবস্থায় রয়েছে, তা জানতে চান, তাহলে সেই কাজটি সহজেই করতে পারেন।
জীবন শংসাপত্রের স্ট্যাটাস চেক
- জীবন শংসাপত্রের স্ট্যাটাস চেক করতে নথিভুক্ত মোবাইল নম্বরে একটি এসএমএস পাওয়া যাবে। লাইফ সার্টিফিকেটের আইডির বিবরণ এতে রেকর্ড করা হয়।
- এরপর https://jeevanpramaan.gov.in/ppouser/login ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে লাইফ সার্টিফিকেটের আইডি ও ক্যাপচা লিখতে হবে।
- তারপর জীবন শংসাপত্র দেখতে পাবেন।
অন্যদিকে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পরেও যদি তা দেখতে না পান, তা হলে চিন্তা করার কিছু নেই। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের মতো পেনশন প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
সাত উপায়ে লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে
- ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
- উমং মোবাইল অ্যাপের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
- মুখের প্রমাণীকরণের সাহায্যে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
- পোর্টালে জীবন প্রমাণের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
- আধার ভিত্তিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।
- পোস্টম্যান পরিষেবার মাধ্যমে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
- ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।












Click it and Unblock the Notifications