Confirm Train Ticket: কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিত ট্রেনের টিকিট! এইসব বিকল্প ব্যবহার করুন
Confirm Train Ticket: কোনও সমস্যায় পড়লে কিংবা অফিসের জন্য হলে, অনেকেই শেষ মূহুর্তে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে একদিনের মধ্যে সবকিছুর বন্দোবস্ত করতে হয়। কিন্তু ট্রেনের টিকিট সহজে পাওয়া যায় না। ফলে রিজার্ভেশন ছাড়াই অনেকে যাতায়াত করতে বাধ্য হন।
তবে এমন কিছু উপায় আছে, যার মাধ্যমে নিশ্চিত টিকিট পাওয়া খুব সহজ। ফল ট্রেনের যাত্রাও সুবিধাজনকভাবে সম্পন্ন হয়।

যাত্রীদের কাছে কনফার্ম টিকিট পৌঁছে দিতে আইআরসিটিসি কনফার্ম টিকিট (IRCTC Confirmtkt) অ্যাপ চালু করেছে। যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে নিশ্চিত টিকিট বুক করতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে কনফার্ম টিকিট অ্যাপ ব্যবহার করা যায়। এটি ইংরেজি ও হিন্দি-সহ অনেক ভাষায় পাওয়া যায়।
এই অ্যাপে প্রত্যেকটি ট্রেনে আলাদা করে আসন পরীক্ষা করতে হবে না। একবার অনুসন্ধান করলে নির্দিষ্ট রুটে চলা সব গাড়ির খালি আসনের বিবরণ পাওয়া যাবে। টিকিট না থাকলে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট বুক করা যাবে। তবে টিকিট বুক করতে আইআরসিটিটি লগইন আইডি লাগবে।
তৎকাল এসির টিকিট বুকিং সকাল ১০ টায় এবং স্লিপারের বুকিং সকাল ১১ টায় শুরু হয়। ট্রেন ছাড়ার মাত্র একদিন আগে তা বুক করা যায়। এছাড়া জরুরি অবস্থার জন্য প্রিমিয়াম তৎকাল টিকিটের বিকল্প রয়েছে। তবে এর জন্য আরও বেশি ভাড়া দিতে হয়। ট্রেনে আসন পূর্ণ হওয়ার সঙ্গে প্রিমিয়াম টিকিটের দাম বাড়তে থাকে। এটা ঠিক বিমানের টিকিট বুকিং সিস্টেমের মতো।
মেক মাই ট্রিপ টিকিট বুকিংয়ের জন্য ট্রিপ গ্যারান্টি প্রোগ্রাম চালু করেছে। যদি ট্রেন পূর্ণ থাকে তবে যাত্রীরা ৬০ কিমি ব্যাসার্ধের মধ্যে পড়ে থাকা রেলস্টেশন থেকে বুকিং করতে পারবেন। এছাড়াও যাচ্রী গন্তব্যের কাছাকাঠি একটি স্টেশনে নামতে পারবেন।
চার্ট তৈরির আগে টিকিট বাতিল হলে পুরো টাকা ফেরত পাওয়া যায়। ট্রেনের টিকিট নিশ্চিত না হলে বিমানের বিকল্প পাওয়া যায়। এছাড়া ক্যাব ও বাসের বিকল্পও এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত রয়েছে।












Click it and Unblock the Notifications