টানা ৬ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, একনজরে কোথায় কত
শুক্রবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এনিয়ে একটানা ছয়দিন। এদিন পেট্রোলের মূল্য লিটারে ৫৭ পয়সা এবং ডিজেলে ৫৯ পয়সা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এনিয়ে একটানা ছয়দিন। এদিন পেট্রোলের মূল্য লিটারে ৫৭ পয়সা এবং ডিজেলে ৫৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই ছয়দিনে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার পিছু ৩.৩১ টাকা এবং ডিজেলে ৩.৪২ টাকা। বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল লিটার পিছু ৬০ পয়সা করে।

মে মাসে জ্বালানির চাহিদা বৃদ্ধি ৫০ শতাংশ
মে মাসে জ্বালানির চাহিদা বৃদ্ধি হয়েছে প্রায় ৫০ শতাংশের মতো। কেননা ওই মাসেই করোনা ভাইরাস সংক্রান্ত অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। মে মাসের ১৪.৬৫ মিলিয়ন টন জ্বালানি লেগেছিল ভারতে। যা এপ্রিলের থেকে ৪৭.৪ শতাংশ বেশি। তবে তা একবছর আগের থেকে ২৩.৩ শতাংশ কম।

২০০৭-এর এপ্রিলের পর থেকে সব থেকে কম চাহিদা
ভারত বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারী দেশ। তবে করোনা লকডাউনের জেরে দেশে তেলের চাহিদা ২০০৭-এর এপ্রিলের থেকেও নিচে নেমে যায়।

৪ মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য
দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে এদিন পেট্রোলের মূল্য যথাক্রমে লিটার পিছু ৭৪.৫৭, ৭৬.৪৮, ৮১.৫৩, ৭৮.৫৪ টাকা। এই চার মেট্রো শহরে এদিন ডিজেলের মূল্য যথাক্রমে লিটার পিছু ৭২.৮১, ৬৮.৭০, ৭১.৪৮, ৭১.২১ টাকা।












Click it and Unblock the Notifications