কলকাতায় পেট্রোল পেরোল লিটার পিছু ৯৫ টাকা, ছয় রাজ্যে দাম ১০০-র ওপরে
কলকাতা ও দিল্লিতে এদিন পেট্রোলের (petrol) দাম লিটার পিছু ৯৫ টাকা পেরিয়ে গিয়েছে। এদিন শহরগুলিতে লিটার পিছু পেট্রোলে ২১ পয়সা এবং ডিজেলে (diesel) লিটার পিছু ২০ পয়সা বেড়েছে। আর এদিনের দাম বৃদ্ধির পরে দেশের ছটি রাজ্যে প
কলকাতা ও দিল্লিতে এদিন পেট্রোলের (petrol) দাম লিটার পিছু ৯৫ টাকা পেরিয়ে গিয়েছে। এদিন শহরগুলিতে লিটার পিছু পেট্রোলে ২১ পয়সা এবং ডিজেলে (diesel) লিটার পিছু ২০ পয়সা বেড়েছে। আর এদিনের দাম বৃদ্ধির পরে দেশের ছটি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গেল।

৪ মের পর থেকে ২০ বার দাম বৃদ্ধি
মধ্যে ৫ রাজ্যে নির্বাচন পর্বের শেষ দিকে পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধি স্থগিত ছিল। এরপর ৪ মে থেকে ফের দাম বাড়তে শুরু করে। তারপর থেকে রবিবার ৬ মে পর্যন্ত কুড়িবার দাম বেড়েছে। এই ২০ বারে পেট্রোলের দাম লিটার পিছু ৪.৬৯ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৫.২৮ টাকা বৃদ্ধি হয়েছে।

দেশের মেট্রোশহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম
এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৫. ০৯ টাকা এবং ৮৬.০১ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০১.৩০ এবং ৯৩.৩৫ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৯৫. ০২ টাকা এবং ৮৮. ৮০ টাকা।

যেসব রাজ্যে পেট্রোলের দাম ১০০ পেরিয়েছে
এখনও পর্যন্ত দেশের ছটি রাজ্যে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। এই ছটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হল, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং লাদাখ। এর মধ্যে রাজস্থানে পেট্রোল ও ডিজেলের ওপরে কর সব থেকে বেশির। তারপর রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা।
দেশের মেট্রো শহরগুলির মধ্যে ২৯ মে মুম্বইয়ে সর্বপ্রথম পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে যায়।

বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য আলাদা
বিভিন্ন রাজ্যে স্থানীয় করের কারণে পেট্রোল ও ডিজেল, দুটি জ্বালানির দামই ভিন্ন। সাধারণভাবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশের বাজারে তেলের দামের বৃদ্ধি হয়। এছাড়াও ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্যের জেরেও জ্বালানির দামে বৃদ্ধি কিংবা হ্রাস হয়। উল্লেখ্য যোগ্য যে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের কাঁচা তেলের দাম দুবছরের মধ্যে সব থেকে বেশি ব্যারেল পিছু ৭২ ডলারে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications