Cheapest Electric Scooter: ১৫৯ কিমি রেঞ্জ, দাম ৬৪,০০০ থেকে শুরু! দেশের সবথেকে সস্তার ইভি স্কুটার
Cheapest Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের চাহিদা ব্যাপক ভাবে বাড়ছে। ইলেকট্রিক স্কুটার এবং পেট্রোল স্কুটারের দাম এখন এক হয়ে গিয়েছে। কিন্তু পেট্রোলের দাম যেভাবে বাড়ছে তাতে প্রবল চাপের মুখে আমআদমি। এই অবস্থায় ইলেকট্রিক স্কুটার বেস্ট অপশন হতে পারে।
এমনই তিনটি সস্তার (Cheapest Electric Scooter) ইলেকট্রিক স্কুটার রইল এই প্রতিবেদনে যা প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা। শুধু তাই নয়, মিলবে দারুণ রেঞ্জ (Cheapest Electric Scooter with high range)। এক নজরে বিস্তারিত-

- Cheapest Electric Scooter: Zelio X Men
Zelio Ebikes একেবারেই নতুন ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি Zelio X Men ভারতের বাজারে লঞ্চ করেছে। এতে একাধিক ফিচার দেওয়া হয়েছ। এবং দামেও বেশ সস্তা। স্কুটারের দাম (Cheapest Electric Scooter) শুরু হচ্ছে 64,000 হাজার থেকে। এই স্কুটারটির ওজন মাত্র ৮০ কেজি কিন্তু এই স্কুটারটি ১৮০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। ওজন কম হওয়ায় রাইড করা অনেক বেশি সহজ। তিনটি ভেরিয়েন্টে Zelio X Men লঞ্চ করেছে।
ফিচার-
এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে অ্যান্টি-থেফট অ্যালার্ম, সেন্ট্রাল লকিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, হাইড্রোলিক শক অ্যাবজর্বার, ডিজিটাল ডিসপ্লে এবং অ্যালয় হুইল। ডিস্ক এবং ড্রাম ব্রেকের সুবিধা রয়েছে। বেস মডেলে 60V/32AH লেড-এসিড ব্যাটারি দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। ফুল চার্জে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে।
- Cheapest Electric Scooter: TVS iQube
TVS Motor এর iQube অন্যতম বিক্রিত ইলেকট্রিক স্কুটার। সাশ্রয়ীও (Cheapest Electric Scooter) বটে। স্কুটারে 5 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। কম রেঞ্জের এই স্কুটারে মানের সঙ্গে কোনো আপস নেই। দাম শুরু হচ্ছে 97,299 টাকা থেকে। TVS iQube -এ 2.2 kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। মাত্র দু'ঘন্টায় 80% পর্যন্ত চার্জ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। টপ স্পিড 75 kmph। এতে 950W চার্জার সাপোর্ট করে। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা।
- Cheapest Electric Scooter: Ola S1 X
Ola S1 X এর 2kWh ব্যারিয়েণ্টের দাম এখন 69,999 থেকে শুরু হয়। অন্যতম সস্তার (Cheapest Electric Scooter) ইলেকট্রিক স্কুটার। Ola S1 X -এ 3.5 ইঞ্চির LCD স্ক্রিন দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে অন্তত 190 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যায়। 85kmph পর্যন্ত টপ স্পিড। Ola এর এই নতুন স্কুটার 7.4 ঘণ্টায় ফুল চার্জ হয়। একাদ্ঘিক রাইডিং মোড এবং ভেরিয়েন্ট রয়েছে এই ইভি স্কুটারের।












Click it and Unblock the Notifications