Cheapest E-Scooter: এলইডি হেডল্যাম্প থেকে টেল ল্যাম্প! ৯০ হাজারেও কমে Rorr EZ এনে চমকে দিল সংস্থা

Cheapest Electric Scooter: ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক বিদেশি সংস্থাও ভারতের বাজারে এন্ট্রি নিচ্ছে। আর এই তালিকায় ভারতের ইলেকট্রিক বাইক প্রস্তুত সংস্থা Oben Electric একেবারে নতুন ই বাইক Rorr EZ ভারতের বাজারে লঞ্চ করেছে। প্রত্যেকদিনের ব্যবহারের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।

অনেক বেশি ইজি হ্যান্ডেলিং এবং রাইড কোয়ালিটি পাওয়া যাবে। এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 89,999 টাকা। ফুল চার্জে ১৭৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয় এটি। এক নজরে দেখে নিন বাইকের (Cheapest Electric Scooter) খুঁটিনাটি সমস্ত তথ্য-

Rorr EZ

ছবি সৌজন্য- obenelectric.com

Cheapest Electric Scooter: দাম এবং ফিচার

Oben Rorr EZ ইলেকট্রিক বাইকের আলাদা আলাদা একাধিক ভেরিয়েন্ট (Cheapest Electric Scooter) দেওয়া হয়েছে। এতে 2.6 kWh ভেরিয়েন্টের দাম পড়বে 89,999 টাকা। এছাড়াও 3.4 kWh ভেরিয়েন্টের দাম পড়বে 99,999 টাকা। এবং 4.4 kWh ভেরিয়েন্টের দাম 1,09,999 টাকা। সবটাই এক্স শোরুম দাম।

Cheapest Electric Scooter: ফুল চার্জে ১৭৫ কিমি রেঞ্জ

Oben Electric এর দাবি, হাই রেঞ্জে ১৭৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার (Cheapest Electric Scooter) করে। কিন্তু এই রেঞ্জটি এর টপ মডেলের। নীচের ভেরিয়েন্টগুলির রেঞ্জ অনেক কম। প্রত্যেকদিনের ব্যবহারের জন্যেই এই ই-স্কুটার তৈরি করা হয়েছে। ফলে বারবার চার্জ করার প্রয়োজন পড়বে না। টপ স্পিড প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার। সংস্থার দাবি, মাত্র ৩.৩ সেকেন্ডে ০-৪০ kmph গতিতে ছোটার ক্ষমতা রয়েছে। ফার্স্ট চার্জিংয়ের সুবিধা আছে এতে। মাত্র ৪৫ মিনিটেই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।

Cheapest Electric Scooter: তিন রাইডিং মোড

Oben Rorr EZ তে তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। এতে রাইড কোয়ালিয়টি আরও দারুণ (Cheapest Electric Scooter) হবে। একাধিক রঙের অপশনে এই ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ আছে। নিয়ো ক্লাসিক ডিজাইনে ই বাইকটি তৈরি করেছে সংস্থা। একাধিক নতুন ফিচার এবং অপশন আছে। এই বৈদ্যুতিক বাইকে এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং ইন্ডিকেটর অপশন আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+