থাকবে না কারোর একছত্র আধিপত্য, প্রগতিশীল এই সিদ্ধান্তে স্টার্টআপ ইন্টারনেট সংস্থাদের পোয়াবারো
বুধবার ইন্টার-মিনিস্ট্রিয়াল টেলিকম কমিশন, ভারতে নেট নিরপেক্ষতা নীতিকে অনুমোদন দিয়েছে।
ভারতে নেট নিউট্রালিটি চালু করছে কেন্দ্রীয় সরকার। অর্থাত এখন থেকে মোবাইল অপারেটর, ইন্টারনেট পরিষেবা দানকারী সংস্থা বা সোশ্যাল মিডিয়া সংস্থা ইন্টারনেটের বিষয়বস্তু এবং গতির ক্ষেত্রে কোনওরকম অগ্রাধিকার পেতে বা দিতে পারবে না। ফলে ইন্টারনেট জায়ান্টগুলির পাশাপাশি স্টার্টআপ সংস্থাগুলিও সমানভাবে ব্যবসা করার সুযোগ পাবে।

বুধবার ইন্টার-মিনিস্ট্রিয়াল টেলিকম কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবিলম্বেই এই সিদ্ধান্তকে কার্যকরী করা হবে বলে জানিয়েছেন টেলিকম সেক্রেটারি অরুণ সুন্দররাজন। এতদিন টেলিকম বা ইন্টারনেট জায়ান্টগুলি অর্থাত বৃহত সংস্থাগুলি ইন্টারনেট পরিষেবা দেওয়ার বিষয়ে নানান সুযোগ সুবিধা পেত। অনেকেই গ্রাহক ধরতে ইন্টারনেটের গতি ও বিষয়বস্তুতে বিভিন্ন ছাড়ও দিত। এমনকী বিনা পয়সায় কয়েকটি বিশেষ বিশেষ ওয়েবসাইট ঘাঁটার অফারও দেওয়া হত।
এতে সবচেয়ে বেশি মার খেতেন ছোট ও স্টার্টআপ সংস্থাগুলি। কিন্তু এবার থেকে অটোনমাস ড্রাইভিং বা টেলিমেডিসিন-এর মতো নতুন ও উদীয়মান পরিষেবা ছাড়া কোনও ক্ষেত্রেই এই ধরণের বিশেষ সুবিধা পাবে না সংস্থাগুলি। গ্রাহকদেরও কোনও বিশেষ ছাড় দিতে পারবে না তারা। এতে করে ইন্টারনেট বা টেলিকম জায়ান্টদের একছত্র অধিপত্য ভাঙবে বলে দাবি করছে সরকার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications