ক্রিমিনালের মতোই আচরণ চন্দা কোছরের! সিবিআই চার্জশিটে উল্লেখ

আরও বিপাকে পড়লেন আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও চন্দা কোছর। তাঁর বিরুদ্ধে সিবিআই বৃহস্পতিবার ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

আরও বিপাকে পড়লেন আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও চন্দা কোছর। তাঁর বিরুদ্ধে সিবিআই বৃহস্পতিবার ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এমনকী, ঋণ দুর্নীতিতে সিবিআই এদিন যে চার্জশিট জমা করেছে তাতে চন্দা কোছরের বিরুদ্ধে এই অভিযোগেরও উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম আছে চন্দা কোছরের স্বামী দীপক কোছর এবং ভিডওকন-এর কর্ণধার বেণুগোপাল ধূত-এর।

ক্রিমিনালের মতোই আচরণ আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন কর্তা চন্দা কোছারের! সিবিআই চার্জশিটে উল্লেখ

চার্জশিটে সিবিআই জানিয়েছে, এই তিন জন অপরাধমূলক ষড়যন্ত্রে সামিল হয়ে বাইরের একটি সংস্থাকে ঋণ পাইয়ে দেয় এবং আইসিআইসিআই ব্যাঙ্ক প্রতারিত করেছে। ঋণ দুর্নীতির তদন্তে এদিন সকাল থেকেই ভিডিওকনের বৈদ্যুতিন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলক সংস্থায় সিবিআই তল্লাশি চালায়। এদের ঔরঙ্গাবাদ ও মুম্বই-এর দফতরে এই তল্লাশি চলে। একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও একটি দল চন্দা কোছরের স্বামী দীপক কোছরের সংস্থা নিউ পাওয়ার রিনিউয়েবলস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটিডের মুম্বই-এর নারিমান পয়েন্টের দফতরেও তল্লাশি চালায়।

স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন ২০টি ব্যাঙ্কের কনসর্টিয়াম ভিডিওকন-কে ৪০ হাজার কোটি টাকার ঋণ দেয়। এরমধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক ৩,২৫০ কোটি টাকার ঋণ দিয়েছিল। সিবিআই তদন্তে দাবি, ২০১০ সালে দীপ কোছরের সংস্থা নিউ পাওয়ার রিনিউয়েবলস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটিডে ৬৪কোটি টাকার বিনিয়োগ ছিল ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূত-এর। ২০১২ সালে বেণুগোপাল আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া অর্থ থেকে কিছুটা অংশ দীপক কোছরের সংস্থার ঝুলিতে জমা করেছিলেন। তদন্তে সিবিআই এমনও তথ্য পেয়েছে যাতে দেখা গিয়েছে, চন্দা কোছরের আইসিআইসিআই ব্যাঙ্ক বেণুগোপাল ধূতকে ঋণ দিতেই তিনি ৯ লক্ষ টাকার বিনিময়ে দীপক কোছরের সংস্থায় থাকা অংশীদারিত্ব ছেড়ে দেন। আর এই অংশীদারিত্ব বেণুগোপাল তুলে দিয়েছিলেন দীপক কোছরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।

ঋণের অর্থ বেণুগোপাল জমা না করাতেইহইচই শুরু হয়। আইসিআইসিআই তাঁর কাছে এখনও ২,৮১০ কোটি টাকা পায়। এই বিতর্ক শুরু হতেই শেষমেশ চাপে পড়ে তদন্ত শুরু করে আইসিআইসিআই কর্তৃপক্ষ। যার জেরে পদত্যাগ করেন চন্দা কোছর। এরপর থেকেই প্রতিনিয়ত ঋণ দুর্নীতির জালের তদন্তে জড়াচ্ছিলেন চন্দা এবং তাঁর স্বামী। সিবিআই-এর একটি সূত্রে দাবি, চন্দা, দীপক ও বেণুগোপালদের এখন গ্রেফতারি এড়ানো কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+