Business Ideas For Students: পড়াশোনার ফাঁকেই শুরু করুন এই ১০ ব্যবসা! লাভ গুণে শেষ হবে না

Business Ideas For Students: পড়াশোনা করতে করতেই অনেকেই হাত খরচের জন্যে বিভিন্ন চাকরির খোঁজ করেন। কিন্তু সময় বদলাচ্ছে! ছোট বয়স থেকেই স্টার্টআপ তৈরির স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম।

কিন্তু ব্যবসাতেও চ্যালেঞ্জ বাড়ছে। কিন্তু থেমে থাকলে তো হবে না! এই প্রতিবেদনে এমন ১০ টি ব্যবসার ( Business Ideas For Students) আইডিয়া রইল। যা একেবারেই কম বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। শুধু তাই নয়, পড়াশোনার ফাঁকেও এই ব্যবসা করা যাবে। দিনে কয়েক ঘন্টা সময় দিলেই ভালো আয় করতে পারবেন। ভাবছেন তো কি এমন ব্যবসা? সম্পূর্ণ প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

Business Ideas For Students

Business Ideas For Students: পড়াশোনার ফাঁকেই করা যাবে এই ১০ ব্যবসা

ফটো কিংবা ভিডিও করে মোটা অঙ্কের রোজগার

ফটোর চাহিদা সারা বছরই থাকে! ভালো মুহূর্তগুলো যেমন বিয়ে-অন্নপ্রাশন বা এমন উৎসবে অনেকেই ছবি কিংবা ভিডিও ( Photography Business Plan) করে রাখে। সময়ের সঙ্গে মানুষের পছন্দ বদলেছে। প্রি ওয়েডিং থেকে শুরু করে নানা সময় মানুষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করছেন। এজন্যে মোটা অঙ্কের টাকা খরচও করছেন। ফলে ভালো ফটো কিংবা ভিডিও করতে জানলে শুরু করুন এই ব্যবসা। পড়াশোনার ফাঁকেই এই কাজ করা যাবে। তাতে কোনও ক্ষতি হবে না।

ইউটিউবার হয়ে তৈরি করুন কেরিয়ার

সময় বদলাচ্ছে! বদলাচ্ছে কাজের ধরণও। অনেকেই কনটেন্ট ক্রিয়েটার ( Youtuber) হিসাবে পেশাকে বেছে নিচ্ছেন। ইউটিউব-ফেসবুকে ভালো ভিডিও তৈরি করে মোটা অঙ্কের রোজগার করছেন। পড়াশোনার ফাঁকে কোনও একটি বিষয়কে বেছে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এতে ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে।

ব্লগিং

আপনি কি লিখতে ভালোবাসেন! তাহলে লেখালেখির কাজ করেও মোটা টাকা রোজগার করতে পারেন। ভ্লগিংয়ের পাশাপাশি ব্লগিংয়ের (bloging) বেশ চাহিদা রয়েছে। ভালো ভিডিও দেখার যেমন দর্শক আছে তেমনই ভালো লেখা পড়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে বাঙালি পাঠকদের কাছে। ফলে ব্লগিংয়ে গুগল অ্যাড ব্যবহার করে মোটা রোজগার সম্ভব।

এজেন্ট হিসাবে কাজ শুরু করুন

ফ্রিলান্সের ( Freelance Agent) কাজের চাহিদা রয়েছে। লোক না রেখে ফ্রিলান্স দিয়ে বহু সংস্থা নানারকমের কাজ করে থাকে। আর সেই কাজগুলি নিয়ে বাড়িতে বসেই মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। বিশেষ করে এডিটিং, কনটেন্ট রাইটিং, গ্রাফিক্সের মতো কাজের বেশ চাহিদা রয়েছে। এজেন্ট হিসাবে সেই সমস্ত কাজ নিতে পারেন। এবং ফ্রিলান্সিংয়ের মাধ্যমে সেই কাজ অন্যদের মধ্যে ভাগ করে দিয়েও মোটা রোজগার করা সম্ভব।

পিআর এজেন্সি

আজকের দিনে দাঁড়িয়ে জনসংযোগ অর্থাৎ পাবলিক রিলেশন ( Public Relations Agency) খুবই গুরুত্বপপূর্ণ। বহু সংস্থাই চায় তার কাজ মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে। আর এই কাজটি করে থাকে পিআর সংস্থাগুলি। ফলে পড়াশোনার ফাঁকে এই কাজ করেও মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এক্ষেত্রে বিনিয়োগ কম থাকলেও পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ।

হোম কেটারিং কিংবা ক্লাউড কিচেন

খেতে কে না ভালোবাসে! আর তা যদি সুস্বাদু হয় তাহলে তো কথাই নেই। পড়াশোনার ফাঁকেই বাড়িতে বসেও শুরু করতে পারেন হোম কেটারিং। তবে এখন ক্লাউড কিচেন ( Cloud KItchen) খুবই জনপ্রিয় হয়েছে। অর্থাৎ একটা জায়গাতে বিভিন্ন রান্না করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডেলিভারি করতে পারেন। অনেকেই ক্লাউড কিচেন খুলে মোটা অঙ্কের রোজগার করছে। পড়াশোনার ফাঁকে নিজের বাড়ির রান্নাঘর থেকেই শুরু করতে পারেন এই ব্যবসা।

Business Ideas For Students

কোচিং ক্লাস শুরু করতে পারেন

কোচিং ক্লাস ( Coaching Centre) শুরু করেও মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। শুধুই পড়াশোনার মধ্যেই সীমাবন্ধ রাখতে হবে তা মোটেই নয়। প্রতিযোগিতায় টিকে থাকতে বাচ্ছাদের নাচ-গান সহ বিভিন্ন কোর্স করান অভিভাবকরা। ফলে এই সমস্ত শেখানোর ক্লাস শুরু করতেই পারেন। এজন্যে খুব একটা বিনিয়োগের প্রয়োজন হবে না।

ছবি আঁকতে ভালোবাসেন?

পড়াশোনার ফাঁকেই ছবি আঁকতে ( Painting Business) ভালোবাসেন। আর তাতে যদি দক্ষ হন তাহলে ভালো ছবি একেও রোজগারের সম্ভাবনা রয়েছে! অনেকেই বাড়িতে কিংবা কাজের জায়গাতে ছবি লাগাতে ভালোবাসেন। আর তা কিনতে বিভিন্ন প্রদর্শনীতেও যান। আর সেখানে যোগ দিয়ে মোটা রোজগার সম্ভব।

অনলাইনে গ্রোসারি

করোনার পর থেকেই মানুষের অভ্যাসে বেশ কিছু বদল এসেছে! যেমন গ্রোসারি ( Online Grocery Shopping) কেনাকাটা! কাজের চাপে বাজারে যাওয়ার সময় নেই। ফলে অনলাইনেই বাজার সেরে নেওয়া যাচ্ছে। আর তা বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে।

জামা-কাপড়ের ব্যবসা

সামনেই পুজো আসছে! উৎসবের মরশুম গোটা দেশজুড়েই। আর এই সময় সবাই নতুন জামা-কাপড় পড়তে এবং কিনতে ভালোবাসেন। ভালো বাজার তৈরি হয়। ফলে পুজোর আগে জামা-কাপড়ের ( Garment Business Plan) ব্যবসা শুরু করতেই পারেন। তাও আবার বাড়িতে বসে। প্রয়োজনে। সোশ্যাল মিডিয়া এই ব্যবসাতে খুবই সাহায্য করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+