Business Ideas 2023: ফ্ল্যাটের বারান্দাতে শুরু করুন আচারের ব্যবসা! কীভাবে? জানুন বিস্তারিত
Business Ideas 2023: গোটা দেশেই আচারের (Pickle) চাহিদা রয়েছে! কিন্তু কম মানুষই বিষয়টিকে ব্যবসার (Pickle Business) চোখে দেখেন। আচার বিষয়টি এমনই যে গোটা বছরই চাহিদা থাকে। যেহেতু চাহিদা রয়েছে ফলে আচারের ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। একেবারে ঘরে বসেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। বিশেষ করে মহিলারা যারা বাড়ি থেকে ব্যবসা (Pickle Making) শুরু করতে চান তাদের জন্যে দারুন হতে পারে এই ব্যবসা।
আমের মরশুম এখনও শেষ হয়নি! বাজারে যথেষ্ট আমের জোগানও রয়েছে। দামও আওতার মধ্যেই রয়েছে। ফলে আমের আচার (Mango Pickle) বানিয়ে প্রথম ব্যবসা (Business Ideas 2023) শুরু করতেই পারেন। তবে আচার বানাতে গেলে প্রয়োজন কাচা আম (Green Mango)। কিন্তু কীভাবে এই ব্যবসা শুরু করবেন? সমস্ত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

প্রয়োজন খোলা জায়গার
আচারের ব্যবসা শুরু করতে প্রয়োজন খোলা জায়গার! যারা ফ্ল্যাটে থাকেন তারা ব্যালকনি থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আচার তৈরি, শুকনো করা এবং প্যাকিং করার ক্ষেত্রে সুবিধা হবে। তবে আচার ভালো রাখার ক্ষেত্রে পরিস্কার পরিছন্ন থাকাটা খুবই প্রয়োজন। এমনকি আচার তৈরি করার সময়েও বেশ কয়েকটি জিনিসকে মাথায় রাখতে হবে। সমস্ত মরশুমে আচার তৈরি করা যায়। তবে আমের আচার তৈরির ক্ষেত্রে এটাই সবথেকে ভালো মরশুম।
রেসিপি খুবই গুরুত্বপূর্ণ বিষয়
আচার তৈরির ক্ষেত্রে রেসিপি (Pickle Recipe) খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়! একটা দারুন রেসিপি ব্যবসার গ্রাফকে তুলে ধরতে সাহায্য করবে। বিশেষ করে আচারের টেস্ট ভালো হলে তবেই তা কিনবেন ক্রেতারা। ফলে ব্যবসা শুরু করার আগে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। ফলে টেস্ট এবং রেসিপিটা মাথায় রাখতে হবে।

সিজন অনুযায়ী বানান আচার
শুধু আমই নয়, বিভিন্ন ধরনের আচারের দারুন চাহিদা রয়েছে। তবে আমের আচারের চাহিদা বাজারে বেশি থাকে। এবং বিক্রিও ভালো হয়। এছাড়া রসুন, আমলা, আদা কিংবা মরিচের আচারও তৈরি করতে পারেন। বিভিন্ন মরসুম অনুযায়ী আচার তৈরি করতে পারলে ভালো! কারন মরশুম অনুযায়ী খাদ্যরসিকদের টেস্টও বদলায়। ফলে শুধু আমই নয়, মরশুম অনুযায়ী বিভিন্ন স্বাদের আমের আচার বানিয়ে ব্যবসাকে আরও বড় করে তুলতে পারেন।
মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু হোক এই ব্যবসা
মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। এরপর আপনার প্রোডাক্ট এবং চাহিদা অনুসারে লাভ পেতে থাকবেন। যদি চাহিদা ভালো থাকে তাহলে ২০ থেকে ২৫ হাজার টাকা রোজগার করাটা কোনও ব্যাপারই নয়। তবে কোন্ড স্টোরেজের একটা ব্যবস্থা রাখতে হবে। তাতে সিজনের সময় কম দামে আম কিনে রাখতে পারেন। তাহলে সারা বছরই আমের আচার তৈরি করতে পারবেন। ফলে চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে পারবেন।
আচার ব্যবসায় প্রয়োজন লাইসেন্স
আচার ব্যবসা করার ক্ষেত্রে লাইসেন্স (Pickle Business license) খুবই গুরুত্বপূর্ণ। Food Safety and Standards Authority Of India অর্থাৎ FSSAI এর কাছে লাইসেন্সের জন্যে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে এই লাইসেন্সের জন্যে আবেদন করতে হবে। লাইসেন্স না রেখে ব্যবসা শুরু করলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে।












Click it and Unblock the Notifications