Business Idea: উৎসবের মরশুমে পার্ট-টাইমে করুন এই পাঁচ ব্যবসা! খুলে যাবে ভাগ্য

Business Idea: সামনেই উৎসবের মাস! একের পর এক উৎসব। আর এই উৎসবের মরশুমে বাড়তি রোজগার হলে ক্ষতি কি। আর তা যদি চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। এমন কিছু ব্যাবসায়ীক আইডিয়া (Business Idea) রইল এই প্রতিবেদনে যা কিনা এই উৎসবের মরশুমে মোটা অঙ্কের (Festive Season Business) রোজগার দেবেই।

এই ব্যবসা পার্ট টাইমে শুরু করতে পারেন। দুর্গাপুজো, নবরাত্রী থেকে দিওয়ালী পর্যন্ত এই সমস্ত জিনিসের চাহিদা থাকে। ফলে শুরু করতেই পারেন এই ব্যবসা।

Business Idea

  • Business Idea: পুজো সামগ্রী

সামনেই দুর্গাপুজো। বাংলা সহ গোটা দেশেই পুজো হয়। কেউ নবরাত্রি (Navratri) করে এই সময়। ফলে পুজো সংক্রান্ত সামগ্রীর ব্যাপক চাহিদা থাকে। বিভিন্ন ধরণের পন্যের (dashakarma bhandar) চাহিদা থাকে। ফলে এই সমস্ত এই ব্যবসা শুরু করতে পারেন। পার্ট টাইমে করলেও লাভ গুণে শেষ হবে না। এই ব্যবসা নুন্যতম ৫ থেকে ৭ হাজার টাকা বিনিয়োগ (Business Idea) করে শুরু করা যেতে পারে। পুজোর দিনগুলিতে এই ব্যবসা থেকে প্রত্যেকদিন দু থেকে তিন হাজার টাকা রোজগার হবে।

  • Business Idea: ইলেকট্রিক লাইট

গণেশ পুজো থেকে মূলত উৎসবের শুরু হয়। এরপর একের পর এক রাজ্যে বিভিন্ন উৎসব চলে। একেবারে আলোর উৎসব দিওয়ালি (Diwali) পর্যন্ত চলে সেই উৎসব। আর এই সময় অনেকেই বিভিন্ন ধরনের লাইট (light business idea) দিয়ে বাড়ি সাজান। ব্যাপক বিক্রি হয় রাইস লাইটের। ফলে এই সময় শুরু করতেই পারেন বিভিন্ন ধরনের লাইটের ব্যবসা (Business Idea)। টুনি-রাইস বিভিন্ন লাইট এই মুহূর্তে বাজারে রয়েছে। এই ব্যবসায় ভালো মার্জিন থাকে।

  • Business Idea: মাটির প্রদীপ

চিনের তৈরি লাইট নয়, বর্তমানে মাটির তৈরি প্রদীপের চাহিদা বাড়ছে। পুজোতে তো বটেই, অনেকেই মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে উৎসবের দিনগুলিতে বাড়ি সাজিয়ে তোলে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এখন বিভিন্ন ধরনের প্রদীপ (Pradip business idea) তৈরি হচ্ছে। আর তা বেশ চাহিদা রয়েছে। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে এই মাটির প্রদীপের ব্যবসা শুরু করতে পারেন। অনলাইন এবং খোলা বাজারে (Business Idea) এই ধরনের প্রদীপের বেশ চাহিদা আছে।

  • Business Idea: ডেকোরেটিভ আইটেম

দীপাবলি মানেই আলোর উৎসব। আর এই উৎসবে অনেকেই বাড়ি এবং অফিসকে রঙিন ঝাড়বাতি এবং আলো দিয়ে আলোকিত করে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম দিয়েও সাজানো হয় বাড়ি কিংবা কর্মস্থলকে। ফলে বিভিন্ন ধরনের বাড়ি সাজানোর জিনিসের ব্যাপক চাহিদা থাকে এই সময়। ফলে এই উৎসবের দিনগুলিতে এই ব্যবসা (Business Idea) করেও মোটা অঙ্কের রোজগার করা যেতে পারে।

  • Business Idea: জামা-কাপড়

উৎসব মানেই নতুন ভাবে নিজেকে সাজিয়ে তোলা। নতুন পোশাকে সাজিয়ে তোলেন মানুষজন। ফলে জামা-কাপড়ের ব্যবসা (garments business) শুরু করতে পারেন। বাড়িতে বসেই এই ব্যবসা (Business Idea) করা যেতে পারে। এক্ষেত্রে ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপ সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+