Budget 2024: বাজেটে উপকৃত পেনশনভোগীরাও! কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি
Budget 2024: তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করদাতাদের কিছুটা স্বস্তি দিয়েছেন। নতুন কর ব্যবস্থার অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন।
এছাড়াও সাধারণ বাজেটে পেনশনভোগীদের জন্য কর ছাড়ের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। যা পেনশনভোগীদের জন্য যথেষ্টই স্বস্তির।

এদিন বাজেট পেস করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পারিবারিক পেনশন অর্থাৎ ফ্যামিলি পেনশনে কর ছাড়ের সীমা বৃদ্ধি করার কথা বলেছেন। পারিবারিক পেনশনে ছাড় বার্ষিক ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন তিনি।
এর অর্থ হল, পারিবারিক পেনশনভোগীরা পেনশনের আয়ের ওপরে ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
পারিবারিক পেনশন কী?
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরে জীবনের বাকি সময় প্রতি মাসে সরকার যে অর্থ দেয় তা হল পেনশন। সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যুর পর পরিবারকে যে ভাতা দেওয়া হয়, তাই হল পারিবারিক পেনশন।
প্রসঙ্গত, ২০০৪ সাল পর্যন্ত সরকারি নিয়ম অনুসারে মৃত সরকারি কর্মীর স্ত্রী বা স্বামীকে পারিবারিক পেনশন দেওয়া হয়। শর্ত হল যদি না তিনি পুনরায় বিয়ে না করেন। যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর স্ত্রী বা স্বামী না থাকেন, কিন্তু তাঁর ওপরে নির্ভরশীল ২৫ বছরের কম বয়সী সন্তান থাকেন, তাঁকে সেই পেনশন দেওয়া হয়।
আইন অনুসারে একজন সরকারি কর্মীর মূল বেতনের ৩০ শতাংশ পারিবারিক পেনশন হিসেবে দেওয়া হয়। তবে তার পরিমাণ কখনই ৩৫০০ টাকার কম হবে না।












Click it and Unblock the Notifications