New Bike 2024: মাত্র ৯৪২ টাকা দিয়ে বাড়ি আনুন Jawa 42 FJ! টাটা বলুন Royal Enfield-কে

New Jawa 42 FJ: ভারতে নিজের জায়গা মজবুত করছে Jawa। সম্প্রতি ভারতের বাজারে নতুন বাইক Jawa 42FJ লঞ্চ করেছে। বাইকের এক্স শোরুম প্রাইস 1.99 লাখ টাকা থেকে 2.22 -লাখ টাকার মধ্যে। New Jawa 42 FJ অনেক বেশি বোল্ড এবং অ্যাডভান্সড। একাধিক নতুন ফিচার যোগ করা আছে এতে। বাইকের সোজা মোকাবিলা Royal Enfield Hunter 350 এর সঙ্গে হবে। এক নজরে দেখে নেওয়া যাক নতুন Jawa 42 FJ এর ফিচার এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য-

New Jawa 42 FJ: ইঞ্জিন এবং পাওয়ার-

New Jawa 42 FJ বাইকটিতে 350 Alpha 2 ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 29.1hp পাওয়ার এবং 29.6Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। পুরানো মডেলের থেকেও নতুন জাওয়া'তে পাওয়ার অনেক বেশি। এই ইঞ্জিন 6 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বাইকের সিট হাইট 790mm পর্যন্ত। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 178mm পর্যন্ত। বাইকের ওজন 184 কিলোগ্রাম। রেগুলার মডেলের থেকে ২ কিলোগ্রাম বেশি। তবে যে কোনও বয়সের মানুষ আরাম করে এই বাইক চালাতে পারবেন। শুধু তাই নয়, সফর যাতে আরামদায়ক হয় সেজন্য এতে 41mm টেলিস্লোপিক ফোর্ক্স এবং Twin Shocks Absorber ব্যবহার করা হয়েছে।

Royal Enfield-

ছবি সৌজন্য- Jawa Motorcycles/ফেসবুক

New Jawa 42 FJ: স্পেসিফিকেশন-

Jawa 42 Key Highlights

Engine Capacity -- 350cc
Transmission --- 6 Speed Manual
Kerb Weight --- 184 kg
Fuel Tank Capacity -- 13.2 litres
Seat Height --- 790mm
Power/ Torque -- 29.1 hp/ 29,6Nm

New Jawa 42 FJ: ডিজাইন -

New Jawa 42 FJ এ বেশ কিছু বদল করা হয়েছে। ডিজাইনেও সামান্য বদল রয়েছে। একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। অনেকটাই প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। বাইকের (New Jawa 42 FJ) একাধিক ক্ষেত্রে aluminium ফিনিশ দেখতে পাওয়া সম্ভব। বাইকে একগুচ্ছ নতুন LED হেডলাইট দেওয়া হয়েছে। এছাড়াও এতে alloy wheel দেওয়া হয়েছে। ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। রাইডারের সুরক্ষায় দুই চাকাতেই ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও বদল রয়েছে।

New Jawa 42 FJ: বুক করুন ৯৪২ টাকা দিয়ে -

New Jawa 42 FJ নতুন প্রজন্মের মধ্যে রীতিমত নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। আর তাই মাত্র ৯৪২ টাকা দিয়ে বুকিং করার অপশন দিচ্ছে সংস্থা। ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+