কোটি-কোটি টাকা আয়, কিন্তু কর শূন্য! এই রাজ্যে নেই আয়কর-প্যান কার্ড
মধ্যে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে অনেকেই রিটার্ন জমা দিচ্ছেন বা দিয়েছেন। তবে আয়কর দফতর আগে বলেছিল, একেবারে শেষের দিকে তাড়াহুড়ো করে রিটার্ন জমা না দিয়ে হাতে সময় নিয়ে তা জমা করুন।
গত ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ আর্থিক বছরে বাজেট পেশ করেছেন। সেখানে কার্যত কর কমানোর কোনও ঘোষণাই নেই। যে কারণে করদাতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

সাধারণভাবে আয়কর নিয়ে ভয়ে ভয়ে থাকেন মধ্যবিত্ত চাকরিজীবীরা। তবে দেশে এমন একটি রাজ্য রয়েছে, যেখানকার মানুষকে কোনও আয়কর দিতে হয় না। শুধু তাই নয়, সেখানে প্যান কার্ডেরও কোনও প্রয়োজন হয় না।
- আয়ের ওপরে নেই কর
দেশের এই রাজ্যে জনগণকে এক টাকাও আয়কর দিতে হয় না। কোটি কোটি টাকা আয়ের পরেও আয়কর বিভাগ এক টাকাও কর আদায় করতে পারে না। কারণ সংবিধানেই ওই রাজ্যের মানুষকে কর মুক্ত করার কথা বলা রয়েছে। ফলে ওই রাজ্যের মানুষরা যতই আয় করুন না কেন, আয়কর বিভাগ এক টাকাও দাবি করতে পারে না।
- দেশের একমাত্র কর মুক্ত রাজ্য
এই রাজ্যটি দেশের একমাত্র কর মুক্ত রাজ্য। এই রাজ্যটিকে ট্যাক্স ফ্রি স্টেট বলা হয়ে থাকে। এই রাজ্যের নাম সিকিম। ভারত এবং চিনের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই জনপদকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন প্রয়াত প্রাক্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপরেই ভারতীয় সংবিধানে ।যুক্ত হওয়া ৩৭২(এফ) অনুচ্ছেদের অধীনে সিকিমের জনগণকে আয়করের বাইরে রাখা হয়।
- কেন কর দিতে হয় না?
কর না দেওয়ায় সিকিমের জনগণ বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। যেখানে সারা ভারতে কর রয়েছে, সেখানে সিকিমবাসীকে কেন কর দিতে হয় না, এই প্রশ্ন অনেকেই করেন। বলে রাখা ভাল, ১৯৭৫ সালে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময় সিকিমের শর্তের মধ্যে ছিল কর না দেওয়ার বিষয়টি। তারা বলেছিল, তাদের পুরনো আইন এবং মর্যাদা বজায় রাখতে হবে। যে কারণে আয়কর আইনে ১৯৬১-র ধারা ১০(২৬এএএ) অধীনে সিকিমবাসীদের আয়করের বাইরে রাখা হয়েছে।
- দরকার নেই প্যানকার্ডেরও
তবে শুধু আয়করই নয়, সিকিমবাসীদের প্যান কার্ডেরও প্রয়োজন নেই। সেবির তরফে সিকিমবাসীদের শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাধ্যতামূলক প্যান কার্ড থেকে ছাড় দিয়েছে।












Click it and Unblock the Notifications