Bike Finance Plan: মাসে ৬,৫৬৮ টাকা দিয়ে বাড়ি আনুন Hero Mavrick 440! চমকে দেওয়ার মতো অফার
Bike Finance Plan: বাজারে আসতেই একেবারে ধামাকা ফেলে দিয়েছে Hero MotoCorp এর Hero Mavrick 440! তিনটি ভেরিয়েন্টে এই বাইক লঞ্চ করেছে হিরো। যার মধ্যে রয়েছে টপ, মিড এবং বেস। হিরোর অন্যতম শক্তিশালী বাইক Hero Mavrick 440। যাতে কিনা ৪৪০ সিসির (Hero Mavrick 440) সিঙ্গল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকটেড অয়েল-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। Harley-Davidson X440 এর প্লাটফর্মের উপর তৈরি হয়েছে হিরোর নয়া এই বাইক।
ইতিমধ্যে Hero Mavrick 440 এর বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। তবে আগামী এপ্রিল মাস থেকে এই বাইকের ডেলিভারি শুরু হবে। যদি আপনিও এই বাইক কিনতে চান তাহলে অবশ্যই বাইকের দাম এবং অন্যান্য তথ্যগুলি ভালো ভাবে জেনে নিন-

Bike Finance Plan: দাম
Hero Mavrick 440 সংস্থার অন্যতম সেরা বাইক হবে বলেই আশা। একেবারে বেস মডেলটি এক্স-শোরুম দাম পড়বে 1,99,000 টাকা ( দিল্লির হিসাবে)। তবে এই বাইকের অন রোড দাম পড়বে 2,35,881 টাকা। যদি সম্পূর্ণ নগদে এই বাইক কিনতে চান তাহলে 2.35 লাখ টাকা বাজেট প্রয়োজন। যদি এত টাকা না থাকে তাহলে মাত্র ২০ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট দিয়ে Hero Mavrick 440 কিনতে পারবেন।
Bike Finance Plan: আকর্ষণীয় অফার
আপনি যদি এই বাইকটি অর্থাৎ Hero Mavrick 440 ঋণে কিনতে চান, তাহলে অনলাইন বাইক ফাইন্যান্স প্ল্যান ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী, নুন্যতম ২০ হাজার টাকা জমা দিতে হবে। এরপর বাকি টাকা ব্যাঙ্ক থেকে লোন করতে হবে। নুন্যতম তিন বছরের জন্য এই লোন হবে। এক্ষেত্রে প্রত্যেক মাসে EMI হিসাবে 6,568 টাকা দিতে হবে। শুধু ব্যাঙ্ক নয়, যে কোনও ফাইনান্স সংস্থা থেকে Hero Mavrick 440 এর জন্য লোন নিতে পারবেন।
Bike Finance Plan: ইঞ্জিন স্পেসিফিকেশন-ফিচার
Hero Mavrick 440 তে শক্তিশালী 440cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 6000 আরপিএমের উপর 27.36 পিএসের শক্তি এবং 4000 আরপিএমে 36 এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকটির মাইলেজ প্রতি লিটারে প্রায় 50 থেকে 55 কিলোমিটার।
With Mavrick 440, ride into the horizon and beyond where every journey is a new frontier waiting to be explored.#Mavrick440 #HeroMavrick pic.twitter.com/oLcrl6Mzit
— Hero MotoCorp (@HeroMotoCorp) February 20, 2024
এছাড়াও ব্লুটুথ কানেক্টিভিটি থেকে স্মার্টফোন ইনটিগ্রেশন, আধুনিক প্রায় সব ব্যবস্থাই আছে এতে। ফোন এলে পাওয়া যাবে কল নোটিফিকেশন, আবার মেসেজ এলে টেক্সট নোটিফিকেশন। এতে ৩৬ এনএম এবং ২ এনএম ডেফিসিট থাকছে। চাকাগুলি ১৭ ইঞ্চির। আর থাকছে, ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক, ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক।
ছবি-হিরোর সোশ্যাল মিডিয়া থেকে












Click it and Unblock the Notifications