জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?
মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানির দাম বাড়ার আশঙ্কার মাঝেই এবার এক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। পেট্রোল এবং ডিজেলের উপর অতিরিক্ত আবগারি শুল্ক কমানো হয়েছে। ফলে সাধারণ মানুষেরা কিছুটা স্বস্তি পেতে পারে।

সরকারি নির্দেশিকা অনুসারে, পেট্রোলের শুল্ক আগেই লিটার প্রতি ১৩ টাকা ছিল যা, কমিয়ে ৩ টাকা করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা থেকে নামিয়ে একদম শূন্যে আনা হয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রেই প্রতি লিটারে ১০ টাকা করে ছাড় দেওয়া হয়েছে।
আজ পেট্রোল এবং ডিজেলের দাম কোথায় কত?
পেট্রোল এবং ডিজেলের উপর অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়ে দেওয়ার কারণে শহরভিত্তিক আজ পেট্রোলের দাম (প্রতি লিটার)
হায়দরাবাদ: ১০৭.৪৬ টাকা
কলকাতা: ১০৩.৫৪ টাকা
মুম্বই: ১০৩.৫৪ টাকা
বেঙ্গালুরু: ১০২.৯৬ টাকা
চেন্নাই: ১০১.২৩ টাকা
ভুবনেশ্বর: ১০০.৯৪ টাকা
গুরগাঁও: ৯৫.৩৬ টাকা
নয়ডা: ৯৪.৭৪ টাকা
নয়াদিল্লি: ৯৪.৭৭ টাকা
চণ্ডীগড়: ৯৪.৩০ টাকা
শহরভিত্তিক ডিজেলের দাম (প্রতি লিটার)
হায়দরাবাদ: ৯৫.৭০ টাকা
ভুবনেশ্বর: ৯২.৬৯ টাকা
চেন্নাই: ৯২.৩৯ টাকা
কলকাতা: ৯২.০২ টাকা
বেঙ্গালুরু: ৯০.৯৯ টাকা
মুম্বই: ৯০.০৩ টাকা
নয়ডা: ৮৭.৮১ টাকা
গুরগাঁও: ৮৭.৮৩ টাকা
উল্লেখ্য, আজ হায়দরাবাদে ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। গতকালের মতোই আজ প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯৫.৭০ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামার কারণে এইরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দাম অনেকটা বেড়ে গেলেও কিছুটা কম হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ইরান এবং আমেরিকা পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হতে পারে বলে আশা তৈরি হয়েছে। আর যার প্রভাব তেলের দামের উপরে পড়েছে।
কেন্দ্রের মতে, দামের বোঝা পুরোটাই গ্রাহকদের উপর চাপিয়ে না দিয়ে আংশিক চাপ নিজেরা নেওয়ার জন্যই এই রকম একটি পদক্ষেপ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরি জানিয়েছেন যে, গত এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব তাড়াতাড়ি বেড়েছিল, তাই এই সিদ্ধান্তটি জরুরি হয়ে ওঠে। এই ঘোষণার পর থেকে তেল বিপণন সংস্থাগুলির শেয়ারেও নজর রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ারে আগেই কিছুটা উত্থান দেখা গিয়েছিল, যদিও সাম্প্রতিক সময়ে অনেকটা চাপও ছিল।
বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এই শুল্ক কমানোর সিদ্ধান্তটি সাহায্য করবে। তবে, আন্তর্জাতিক পরিস্থিতির উপরই ভবিষ্যৎ নির্ভর করছে।












Click it and Unblock the Notifications