শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা
সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। আজ, সোমবার ট্রেডিং শুরুর কিছুক্ষণের মধ্যেই তীব্র পতন দেখা যায় সেনসেক্স এবং নিফটি-৫০এ। সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ সেনসেক্স ২৩০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে প্রায় ৭৬,৬০৮-এ নেমে আসে। প্রায় ৯ মাস পর এতটা বড় পতনের সাক্ষী হল আজ শেয়ার বাজার। ঠিক একইভাবে প্রায় ২.৯ শতাংশ কমে নিফটি ২৩,৭৪৩ পয়েন্টের নীচে নেমে যায়।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়েই চলেছে। আর তার তেলের দামে তার প্রভাব পড়েছে। ফলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে এবং ব্যারেল প্রতি ১১৭ মার্কিন ডলারে এসে পৌঁছেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৬০০ টাকায় দাঁড়াচ্ছে।
তেলের দামের এরকম উল্লম্ফনে জ্বালানি সংস্থাগুলির শেয়ারে সবথেকে বেশি চাপ পড়েছে। বাজার খোলার পরেই বড় পতন দেখা যায় IOC (Indian Oil Corporation), HPCL (Hindustan Petroleum, Bharat Petroleum), BPCL (Bharat Petroleum Corporation Limited), GAIL এবং Savita Oil-এর শেয়ারে। এর মধ্যে আবার IOC প্রায় ৬.৬৭ শতাংশ এবং HPCL প্রায় ৭.৭৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়।
তবে তেলের দামের চাপ বাড়ার পরেই বিকল্প জ্বালানি খাতে কিছুটা হলেও গতি দেখা গিয়েছে। কয়লা, তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ সংক্রান্ত সংস্থার শেয়ারে তুলনামূলক চাঙ্গাভাব লক্ষ্য করেছেন বাজার বিশ্লেষকেরা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications