Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রেডিট কার্ড, ইনসিওরেন্স, Fastag থেকে NPS! পয়লা এপ্রিল থেকে দেশে অনেক বড় পরিবর্তন হতে চলেছে

পয়লা এপ্রিল নতুন আর্থিক বছরের শুরু। ২০২৪-২৫ আর্থিক বছর। যা পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৫-এর ৩১ মার্চ গিয়ে শেষ হবে। আর এই মাসের শুরু হচ্ছে দেশে সাত দফা সাধারণ নির্বাচনের প্রথম দফা। এই মাসে দেশের আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে।

পয়লা এপ্রিল থেকে নতুন আর্থিক বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক বিষয়গুলি যেমন এনপিএস, ইপিএফও, কর ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। যা সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে।

change april

ডেবিট কার্ড
এসবিআই ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ ৭৫ টাকা বাড়াচ্ছে পয়লা এপ্রিল থেকে। এব্যাপারে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

ক্রেডিট কার্ডে নতুন নিয়ম
এসবিআই ক্রেডিট কার্ডের তরফে পুরস্কার পয়েন্ট সংগ্রেহ নীতিতে সংশোধন করা হচ্ছে। পয়লা এপ্রিল থেকে প্রতিষ্ঠানের দেওয়া ক্রেডিট কার্ডগুলির একটি সিরিজ জুড়ে পুরস্কার পয়েন্ট জমা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে অরাম, এসবিআই এলিট কার্ড, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড।

আইসিআইসিআই-এর কোরাল ক্রেডিট কার্ড, মেকমাই ট্রেপি আইসিআইসিআই ব্যাঙ্ক প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডেও কিছু পরিবর্তন আসতে চলেছে। পয়লা এপ্রিল থেকে পরিবর্তন আসতে চলেছে ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও।

Fastag-এ নতুন নিয়ম
পয়লা এপ্রিল থেকে যদি ব্যাঙ্কে গাড়ির ফাস্ট্যাগের কেওয়াসি আপডেট করা না হয়, তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যাঙ্কগুলির নিষ্ক্রিয়করণ এড়াতে ৩১ মার্চের আগে ফাস্ট্যাগের কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। কেওয়াইসি আপডেট ছাড়া পেমেন্ট করা যাবে না। যার ফলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে।

নতুন কর ব্যবস্থা
পয়লা এপ্রিল, ২০২৪ থেকে দেশে নতুন কর ব্যবস্থা ডিফল্ট সেটিং হিসেবে কার্যকর হতে চলেছে। অর্থাৎ কোনও ব্যক্তি পুরনো কর কাঠামো মেনে না চললে, তিনি নতুন কর কাঠামোর অধীনে নিজে থেকেই চলে আসবেন। এখানে উল্লেখ্য যে, ২০২৩-এর ১ এপ্রিল থেকে কর ব্যবস্থায় নতুন বিধি প্রবর্তিত হয়। নতুন ব্যবস্থায় সাত লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও ব্যক্তিকে করের জন্য কোনও দায় বহন করতে হবে না।

এনপিএস
পয়লা এপ্রিল থেকে এনপিএসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হতে যাচ্ছে। সিআরএ সিস্টেমে অ্যাক্সেসের জন্য আধার ভিত্তিক দুই ফ্যাক্টর প্রমাণীকরএ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। গত ১৫ মার্চ বিজ্ঞপ্তি দিয়ে এব্যাপারে ঘোষণা করা হয়েছিল পিএফআরডিএর তরফে। সেখানে বলা হয়েছিল, আঙুলের ছাপের সত্যতা যাচাই করতে এবং স্ফুপিং প্রচেষ্টাকে আরও কমাতে একটি অ্যাডঅন চেক হিসেবে দ্বি-ফ্যাক্টর আধার প্রমাণীকরণ সিস্টেম চালু করা হচ্ছে। যা আধার ভিত্তিক লেনদেনকে আরও নিরাপদ ও শক্তিশালী করে তুলবে।

আধার-ভিত্তিক লগইন প্রমাণীকরণ, বর্তমানে চালু আইডি-পাসোয়ার্ড ভিত্তিক লগইন প্রক্রিয়ার সঙ্গে একীভূত হয়ে যাবে। এর ফলে টু ফ্যাক্টর প্রমাণীকরণের মাধ্যমে সিআরএ সিস্টেমে অ্যাক্সেস করা যাবে।

ই-বিমা বাধ্যতামূলক
আইআরডিএআই বলেছে, পয়লা এপ্রিল, ২০২৪ থেকে বিমা পলিসিগুলি ডিজিটাইজ করা বাধ্যতামূলক। এর ফলে জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং সাধারণ বিমা পলিসিগুলি ইলেকট্রনিকভাবে জারি করা হবে।

মিউচুয়াল ফান্ড
যে সব বিনিয়োগকারী কেওয়াইসি আপডেট করেননি, তারা মিউচুয়াল ফান্ড লেনদেন করতে পারবেন না। আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড দিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল দিয়ে কেওয়াইসি আপডেট গ্রাহ্য হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+