আপনি হোম লোন নিয়েছেন, জানেন কি আয়কর আইনের ২৪বি ও ৮০ইই ধারায় অফারের কথা
নিজের বাড়ির স্বপ্ন অনেকের। সেই স্বপ্নকে সফল করতে সাধারণ মানুষ ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহঋণ নিয়ে থাকেন। সেই ঋণ পরিশোধ করতে ঋণ গ্রহণকারী মাসে মাসে ইএমআই প্রদান করে থাকেন। এই ইএমআইয়ের ওপরে আয়কর ছাড়ের বন্দোবস্ত রয়েছে। তবে সেখানে শর্তও রয়েছে।
আয়কর আইনের ৮০ইই ধারায় প্রথমবারের বাড়ির ক্রেতাদের নেওয়া ঋণে সুদ ছাড়ও ৫০ হাজার টাকা কর ছাড় দেওয়ার কথা বলা রয়েছে। এক্ষেত্রে ২৪ বি ধারাও রয়েছে। আয়কর আইনের ২৪বি ধারায় গৃহ ঋণে সুদের ওপরে আর্থিক বছরে দু-লক্ষ টাকা কর ছাড় পাওয়া যায়। ধারা ২৪বি-এর অধীনে আয়কর রিটার্নে হোম লোনে সুদের পরিমাণ হিসেবে ২ লক্ষ টাকা ছাড়াও ৮০ইই ধারায় ৫০ হাজার টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যায়।

আয়কর আইনের ধারা ৮০ ইই-তে বলা হয়েছে, পয়লা এপ্রিল ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭-র মধ্যে নেওয়া হোম লোনের জন্য এটি প্রযোজ্য। শর্তের মধ্যে রয়েছে, হোম লোন হতে হবে প্রথমবারের জন্য। অর্থাৎ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার তারিখে ঋণগ্রহীতা অন্য কোনও বাড়ির মালিক হতে পারবেন না। বাড়ির মূল্য ৫০ লক্ষের বেশি হতে পারবে না, ঋণের পরিমাণ ৩৫ লক্ষ টাকার বেশি হতে পারবে না।
উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৬-তে ৪৫ লক্ষ টাকার বাড়ি কিনতে ৩০ লক্ষ টাকার ব্যাঙ্ক লোন নিয়েছিলেন কোনও ব্যক্তি। এর জন্য তিনি প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে ইএমআই দিয়ে থাকেন। ব্যাঙ্ক সেই ৩৫ হাজার টাকাকে সুদ ও আসলে ভাগ করে থাকে।
একটি আর্থিক বছরে কর ছাড়ের সুবিধা পুরোপুরি না পাওয়া গেলে, পরবর্তী বছরগুলিতে তার দাবি করা যেতে পারে। শুধুমাত্র করযোগ্য ব্যক্তি এই বিভাগের সাহায্য পেতে পারেন। সেখানে যদি সুদ ২৫ হাজার টাকা হয়, তাহলে ওই ব্যক্তি সুদ হিসেবে বছরে তিন লক্ষ টাকা দেন। আয়কর দাখিল করার সময় তিনি ২৪ বি ধারার অধীনে দুই লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার দাবি করতে পারেন। পাশাপাশি সেখানে ৮০ইই যুক্ত করে অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড়ও দাবি করতে পারেন।
তবে হোম লোন নেওয়ার সময় যেসব বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হয় তার মধ্যে রয়েছে সুদের হার। লোনের সুদের হারই ঠিক করে দেয় সেই টাকা শোধ করতে কত সময় লাগবে বা কত সহজে সেই টাকা পরিশোধ করা যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications