আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশের বাজারেও! জ্বালানির মূল্যহ্রাস অব্যাহত
দেশের গ্রাহকদের স্বস্তি দিয়ে দেশে জ্বালানির মূল্য হ্রাসের প্রক্রিয়া অব্যাহত। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে এই হ্রাস বলে জানা গিয়েছে।
দেশের গ্রাহকদের স্বস্তি দিয়ে দেশে জ্বালানির মূল্য হ্রাসের প্রক্রিয়া অব্যাহত। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে এই হ্রাস বলে জানা গিয়েছে। এদিন কলকাতা লিটার পিছু পেট্রোলের মূল্য হয়েছে ৭৭.৯৩ এবং ডিজেল লিটার পিছু ৭২.৮৩ টাকা।

এদিন মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কমেছে লিটার পিছু কোথাও ৪০ পয়সা, তো কোথাও ৪৩ পয়সা করে। অন্যদিকে ডিজেলের মূল্য কমেছে লিটার পিছু কোথাও ৩০ পয়সা তো কোথাও ৪৮ পয়সা করে।
দিল্লিতে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৭৫.৯৭ এবং ৭০.৯৭ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮১.৫০ ও ৭৪.৩৪ টাকা।
চেন্নাই ও কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৭৮.৮৮ এবং ৭৭.৯৩ টাকা।
ভারতে জ্বালানির প্রায় ৮০ শতাংশ আমদানি করতে হয়। ইরানের থেকে তেল আমদানিতে আমেরিকা বাধা হ্রাস করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ভারত-সহ আটটি দেশকে ইরান থেকে তেল আমদানির অনুমতিও দেওয়া হয়েছে এক্ষেত্রে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications