ভারতে ১ বছরে বিলিয়নিয়ার ট্যাগ হারিয়েছেন ২৮ জন! আদানিকে পিছনে ফেলে বিশ্বের ধনকুবেরের সেরা দশে আম্বানি
এক বছরে ভারত-সহ বিশ্বে ধনকুবেরের সংখ্যা কমেছে। ২০২২-এ ৩৩৮১ থেকে কমে হয়েছে ৩১১২। শতাংশের নিরিখে যা প্রায় ৮ শতাংশের মতো। হুরুন গ্লোবালের ধনীদের তালিকায় এমনটাই তথ্য উঠে এসেছে। তালিকায় স্বাভাবিকভাবেই কেউ এগিয়েছেন আবার কেউ পিছিয়ে গিয়েছেন। যেমন বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় ঢুকেছেন মুকেশ আম্বানি আর তালিকার বাইরে চলে গিয়েছেন গৌতম আদানি।

এগিয়েছেন আম্বানি, পিছিয়েছেন আদানি
হুরুন গ্লোবালের ধনীদের তালিকা মুকেশ আম্বানি নবমস্থানে রয়েছেন। অন্যদিকে গৌতম আদানি পিছিয়ে ২৩ নম্বরে চলে গিয়েছেন। এই মুহূর্তে ধনী ভারতীয় হলেন মুকেশ আম্বানি। ৮২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিনি গৌতম আদানিকে ছাড়িয়ে গিয়েছেন। সারা বিশ্বের ধনীদের তালিকায় তিনি রয়েছেন নয় নম্বরে। এক্ষেত্রে তালিকায় মুকেশ আম্বানিই একমাত্র ভারতীয়। উল্লেখ করা প্রয়োজন এর আগে ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি।

ক্ষতিগ্রস্তদের তালিকায় আদানি ছয় নম্বরে
বিশ্বে ব্যবসায় ক্ষতিগ্রস্তদের তালিকায় গৌতম আদানি রয়েছেন ছয় নম্বরে। একেবারে প্রথমে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন কমে ১১৮ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে। এরপরেই রয়েছেন এলন মাস্ক। তিন প্রায় ৪৮ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। গৌতম আদানির সম্পদ ২৮ বিলিয়ন ডলার কমে ৫৩ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে। ৪১ জন ভারতীয় ধনকুবেরের সম্পদ গত বছরের তুলনায় কমপক্ষে ১ বিলিয়ন ডলার কমেছে। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি সম্পদ হারিয়েছেন গৌতম আদানি।

ভারতে কমেছে ধনকুবেরের সংখ্যা
ভারতে ধনকুবেবের সংখ্যা ২৮ কমেছে। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে গত এক বছরে প্রতি সপ্তাহে ৫ জন করে ধনকুবেরের সংখ্যা কমেছে। বর্তমানে ভারতে ধনকুবেরে সংখ্যা ১৮৭ জন। ধনকুবেরের সংখ্যার নিরিখের চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও সবার আগে রয়েছে। দুদেশের ধনকুবেরে সংখ্যা সারা বিশ্বের ৫৩ শতাংশ।

শীর্ষে থাকা ১০ ভারতীয় ধনকুবেরের মধ্যে ১ জনের সম্পদ বেড়েছে
হুরুন গ্লোবালের ধনীদের তালিকা অনুযায়ী শীর্ষে থাকা ১০ ভারতীয় ধনকুবেরের মধ্যে নয়জন তাদের সম্পদ হারিয়েছেন। শুধুমাত্র সিরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালার সম্পদের পরিমাণ বেড়েছে গত ১ বছরে।

একনজরে ভারতীয় ধনকুবেররা
ভারতের ১৮৭ জন ধনকুবেরের মধ্যে ৫ জন সারা বিশ্বের ১০০ জনের মধ্যে রয়েছেন। ৩০ জন থাকেন বিদেশে। তালিকায় ১৫ জন নতুন মুখ। এছাড়াও এই তালিকায় ১০ জন মহিলা রয়েছেন।
গত ৫ বছরে ভারতীয় ধনকুবেররা তাদের সম্পদের সঙ্গে ৩৬১ বিলিয়ন ডলার যুক্ত করেছেন। যা হংকংয়ের জিডিপির সমান। অন্যদিকে সারা দেশের মধ্যে মুম্বইয়ে থাকেন ৬৬ জন ধনকুবের। দিল্লিতে থাকেন ৩৯ জন আর বেঙ্গালুরুতে থাকেন ২১ জন।
ভারতীয় ধনকুবেরদের মধ্যে বেশি সংখ্যায় রয়েছেন স্বাস্থ্যসেবায় যুক্তরা। তারপরেই রয়েছে ভোগ্যপণ্য এবং রায়াসনিক। স্বাস্থ্যসেবায় যুক্ত ভারতীয় ধনকুবেরদের মধ্যে প্রথমেই রয়েছেন সিরাম ইনস্টিটিউটের সাইরাস মিস্ত্রি এবং তারপরে রয়েছেন সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংভি।












Click it and Unblock the Notifications