প্রযুক্তিবিদদের জন্য খুশির খবর! এই সব কোম্পানিগুলিতে ব্যাপক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত
দেশে করোনা (coronavirus) পরিস্থিতি স্থিতিশীল। সেই পরিস্থিতিতে আমাজন (amazon), গুগল (google), মাইক্রোসফট (microsoft) এবং অন্য বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মীদের জন্য ব্যাপক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ২০২০-র মার্চে ম
দেশে করোনা (coronavirus) পরিস্থিতি স্থিতিশীল। সেই পরিস্থিতিতে আমাজন (amazon), গুগল (google), মাইক্রোসফট (microsoft) এবং অন্য বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মীদের জন্য ব্যাপক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ২০২০-র মার্চে মহামারী শুরু এবং তারপরে আর্থিক মন্দার কারণে অনেক ক্ষেত্রেই এই বেতন (salary) বৃদ্ধি (increase) স্থগিত ছিল। করোনা পরিস্থিতি স্থিতিশীল হতেই কোম্পানিগুলি ব্যবসা বাড়াতে শুরু করেছে এবং
নতুন করে নিয়োগ প্রক্রিয়াও চালাচ্ছে।

আমাজনে দ্বিগুণের বেশি বেতন বৃদ্ধি
আমাজনে বেতন বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণের বেশি। আগে সেখানকার কর্মীদের সর্বোচ্চ বেতন বেঁধে দেওয়া ছিল ১৬০, ০০০ ডলার। যা এই মুহূর্তে যা বাড়িয়ে করা হয়েছে ৩৫০,০০০ ডলার। বর্তমান কর্মীদের ধরে রাখার পাশাপাশিপ্রতিভাবান কর্মী নিয়োগের ওপরেও জোর দিয়েছে তারা।

গুগলে শীর্ষ কর্তাদের বেতন বৃদ্ধি
এই বছরের জানুয়ারিতে গুগল তাদের শীর্ষ কর্তাদের বেতন ৬৫০,০০০ ডলার থেকে বাড়িয়ে ১ মিলিয়ন ডলার করেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই রিপোর্ট যদি বিশ্বাস করা হয়, তাহলে সংস্থারপ্রধান আর্থিক পরামর্শদাতা রুথ পোরাট-এর পাশাপাশি চার সিনিয়র এগজিকিউটিভ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার এবং গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার এবং প্রধান আইনি পরামর্শদাতার বেতন বৃদ্ধি হয়েছে।

মাইক্রোসফটের বাজেট বৃদ্ধি দ্বিগুণ
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ইমেলের মাধ্যমে কর্মীদের জানিয়েছেন, বিশ্বব্যাপী সংস্থার কর্মীদের মেধার জন্য বাজেট বেড়েছে প্রায় দ্বিগুণ। এছাড়াও যাঁরা সেখানে মাঝ বয়সী, তাঁদের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, তাদের প্রতিভার চাহিদা রয়েছে। আর দলের মধ্যে নেতৃত্ব স্বীকৃত এবং প্রশংসিত। সেই কারণে তারা দীর্ঘ মেয়াদের ভিত্তিতে এগোচ্ছেন।

ইনফোসিস কর্মীদের জন্য বোনাস ও বেতন বৃদ্ধি
ইনফোসিসের ডিজিটাল, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সের কর্মীদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং বোনাসের কথা ঘোষণা করেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কোম্পানিটিতাদের ভারতীয় কর্মীদের জন্য গড়ে ১২-১৩ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করেছেন। কারও কারও ক্ষেত্রে সেই বৃদ্ধি ২০-২৫ শতাংশের মতো।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications