জিও-র সঙ্গে লড়াই! আউটগোয়িং কল নিয়ে নতুন সিদ্ধান্ত এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার

জিও-র সঙ্গে লড়াইয়ে নতুন মাসুল ঘোষণা করল এয়ারটেল, ভোডাফোন আইডিয়া।

জিও-র সঙ্গে লড়াইয়ে নতুন পদক্ষেপ ঘোষণা করল এয়ারটেল, ভোডাফোন আইডিয়া। এবার থেকে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া থেকে অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলে বাড়তি কোনও চার্জ লাগবে না। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যায় আউটগোয়িং কলের যে সুবিধা দিয়েছিল, তা এবার অনির্দিষ্ট সংখ্যায় করা যাবে।

বিধি নিষেধ তুলল এয়ারটেল ভোডাফোন

বিধি নিষেধ তুলল এয়ারটেল ভোডাফোন

এই আগে দুই সংস্থাই আউট গোয়িং কলের ক্ষেত্রে সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছিল। ২৮ দিনের ক্ষেত্রে ছিল ১০০০ মিনিট, ৮৪ দিনের ক্ষেত্রে ছিল ৩০০০ মিনিট। ৩৬৫ দিনের ক্ষেত্রে ছিল ১২০০০ মিনিট। এর বাইরে কল করতে গেলেই গ্রাহকদের প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হচ্ছিল।

এবার থেকে আনলিমিটেড কল অন্য নেটওয়ার্কেও

এবার থেকে আনলিমিটেড কল অন্য নেটওয়ার্কেও

নিজের নেটওয়ার্কে আনলিমিটেড কল করা গেলেও, কিছু দিনের জন্য অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়ায় অন্য নেটওয়ার্কেও আনলিমিটেড কল করা যাবে।

কার্যকর হবে ৬ ডিসেম্বর থেকে

কার্যকর হবে ৬ ডিসেম্বর থেকে

ভোডাফোন আইডিয়া জানিয়েছে তাদের এই নতুন নির্দেশিকা কার্যকর করা হবে ৬ ডিসেম্বর থেকে।

এখনও আগের অবস্থানেই জিও

এখনও আগের অবস্থানেই জিও

জিও তাদের মোবাইল কল ইন্টারনেট প্ল্যানে প্রায় ৪০ শতাংশ করে বৃদ্ধি করেছে। এরপরেও তারা বলেছে, তাদের কিছু প্ল্যান অন্য সংস্থার থেকে ১৫-২৫ শতাংশ সস্তা। তবে তারা এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে কোনও পরিবর্তন এখনও করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+